‘শেরপুর সাহিত্য চক্র’-এর ৬৫৩তম পাক্ষিক অধিবেশন শুক্রবার (৯ অক্টোবর) বিকালে শেরপুর টাউন ক্লাব পাবলিক লাইব্রেরী মহিলা অনার্স কলেজের হলরুমে সংগঠনের সভাপতি সুলতান মাহমুদ রনির সভাপতিত্বে ” অনুষ্ঠিত হয়।
স্বরচিত লেখা পাঠ করেন- অমর কৃষ্ণ পাল নাণ্টু, মো. আজিজুল হক, সাহাব উদ্দিন হিজল, মো. আমিনুল ইসলাম, মীর এনামুল, বি এম হাফিজুর রহমান, সুশীল চন্দ্র পাল, সুব্রত কুমার সেন, আ. মান্নান, ফেরদৌস জামান খোকন, লুৎফর রহমান, আল-মামুন, মাত্রা ঠাকুর, সুমন মোহন্ত, তোফাজ্জল হোসেন, সরোয়ার হোসেন রাসেল ও মো. নূর রাব্বিজা।
সঙ্গীত পরিবেশন করেন কবি ও কাব্যগীতি রচয়িতা এম আর জামান।
উপস্থিত ছিলেন- মো. গোলাম রসুল, মো. আল-আমিন সরকার, মোছা. জয়নব খাতুন, এস এম তালহা ও আব্দুল করিম। সমালোচনার দায়িত্ব পালন করেন শেরপুর সাহিত্য চক্রের সভাপতিমণ্ডলীর সদস্য অমর কৃষ্ণ পাল নাণ্টু। সঞ্চালনার দায়িত্বে ছিলেন শেরপুর সাহিত্য চক্রের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী রিবর্ন।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 























