০৫:০৬ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

শাজাহানপুরে ভাগাড় থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

বগুড়ার শাজাহানপুরে ময়লার ভাগাড় থেকে নবজাতক এক কন্যা শিশুর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার (৫ অক্টোবর) বিকেল ৪ টার দিকে বগুড়া রেশম বীজাগারের তুতবাগান সংলগ্ন শেরপুর রোডের ধারে ময়লার ভাগাড় থেকে নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়।

শাজাহানপুর থানাধীন কৈগাড়ী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নিয়ামান নাছির জানান, আঞ্জু বেগম (৩২) নামের এক নারী প্রায়ই তুতবাগানের পাশে থাকা ময়লার ভাগাড়ে ময়লা তুলতো। এক পর্যায়ে সোমবার (৫ অক্টোবর) বিকেলে ময়লা তুলতে গিয়ে শপিং ব্যাগে মোড়ানো অবস্থায় নবজাতক কন্যা শিশুর মরদেহ দেখতে পান এবং ঘটনার বিষয়ে তিনি পথচারীদের দৃষ্টি আকর্ষণ করেন।

পথচারীদের মধ্যে কেউ একজন পুলিশের জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে এসআই নিয়ামান নাছির সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল থেকে নবজাতকের মরদেহটি উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নিয়ে যান।

ময়লার ভাগাড় থেকে নবজাতকের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে শাজাহানপুর থানার ওসি মো. আশিক ইকবাল জনান, পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে মরদেহের ময়নাতদন্ত করা হবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা, ফিরছে তত্ত্বাবধায়ক-গণভোট

শাজাহানপুরে ভাগাড় থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

Update Time : ০৬:৩১:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬