০৫:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

হযরত শাহজালাল বিমানবন্দরে দুই কর্মীর জুতা থেকে ৮০টি স্বর্ণের বার উদ্ধার

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে দুই কর্মীর জুতা থেকে ৮০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। রোববার (৪ অক্টোবর) সকালে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) অভিযানে এই স্বর্ণ জব্দ করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে ওই দুই কর্মীকে হেফাজতে নেওয়া হয়েছে। জব্দ করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬ কোটি ২৫ লাখ টাকা।

কাস্টমস গোয়েন্দা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ৯টার দিকে দুবাই থেকে ঢাকায় আসা এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (ইকে০৫৮২) অভিযান চালিয়ে এসব স্বর্ণ উদ্ধার করা হয়। আটক ব্যক্তিরা হলেন— এমিরেটসের এয়ারক্রাফট টেকনিক্যাল হেলপার মো. মানিক মিয়া ও মিজানুর রহমান।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, উদ্ধার করা প্রতিটি স্বর্ণের বারের ওজন প্রায় ১১৭ গ্রাম। মোট ৮০টি বারের ওজন প্রায় ৯ কেজি ৩৪০ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য ১৬ কোটি ২৫ লাখ টাকা।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

হযরত শাহজালাল বিমানবন্দরে দুই কর্মীর জুতা থেকে ৮০টি স্বর্ণের বার উদ্ধার

Update Time : ০৬:২১:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬