০৯:২২ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

ধুনটে আড়াই কোটি টাকা ব্যয়ে ডাকবাংলোর ভিত্তিপ্রস্তর স্থাপন

বগুড়ার ধুনটে জেলা পরিষদের অর্থায়নে ২ কোটি ৪১ লাখ ৫৫ হাজার টাকা ব্যয়ে ডাকবাংলোর চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় জেলা পরিষদের আয়োজনে ডাকবাংলো চত্বরে প্রধান অতিথি হিসেবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ও বক্তব্য রাখেন বগুড়া জেলা পরিষদের প্রশাসক এ.কে.এম. আহসানুল তৈয়ব জাকির।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মৌসুমী হক, ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ উল্লাহ নিজামী। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন মন্ডল।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মো: শাহনেওয়াজের সভাপতিত্বে ও পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি ছানোয়ার হোসেনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মুনছুর আহম্মেদ পাশা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল, ধুনট পৌরসভার সাবেক পৌর প্রশাসক আকতার আলম সেলিম, পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোখফিজুর রহমান বাচ্চু, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম ও উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মদ আলী জন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

জনপ্রিয় সংবাদ

ধুনটে আড়াই কোটি টাকা ব্যয়ে ডাকবাংলোর ভিত্তিপ্রস্তর স্থাপন

Update Time : ০৭:২৯:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬