০৮:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ায় ‘গ্রীন এগ্রো ফুড’কে দেড় লাখ টাকা জরিমানা

বগুড়া শহরে খাদ্যে ক্ষতিকর নিষিদ্ধ রাসায়নিক ও মেয়াদোত্তীর্ণ রং-ফ্লেভার ব্যবহার এবং অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট তৈরির দায়ে ‘গ্রীন এগ্রো ফুড এন্ড বেভারেজ’ কারখানাকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসনের সার্বিক নির্দেশনায় বগুড়া শহরের সুলতানগঞ্জ পাড়ায় অবস্থিত ওই কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদ।

আদালত সূত্রে জানা যায়, অভিযানকালে কারখানাটিতে চরম অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি এবং খাদ্যকর্মীদের স্বাস্থ্যবিধি না মেনে কাজ করতে দেখা যায়। এছাড়া বিস্কুট তৈরিতে খাদ্যে ব্যবহার নিষিদ্ধ রাসায়নিক ‘হাইড্রোজ’, মাত্রাতিরিক্ত ‘অ্যামোনিয়াম বাই-কার্বোনেট’, মেয়াদোত্তীর্ণ রং ও মান যাচাইয়ের সনদহীন রাসায়নিক ফ্লেভার ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। একই সঙ্গে তৈরি পণ্যের মোড়কে ব্যাচ নম্বর উল্লেখ না করা এবং উপাদানের বিষয়ে মিথ্যা তথ্য প্রচারের প্রমাণ মেলে।

এসব অপরাধের দায় স্বীকার করায় ‘নিরাপদ খাদ্য আইন, ২০১৩’-এর ৪২ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করে তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। এছাড়া এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের কাছে জেলা নিরাপদ খাদ্য কার্যালয়ের পক্ষ থেকে ব্যাখ্যা তলব করা হয়েছে।
অভিযানে উপস্থিত ছিলেন বগুড়া জেলা নিরাপদ খাদ্য অফিসার মোঃ রাসেল, বগুড়া সদরের দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ সাখাওয়াত হোসেনসহ বগুড়া জেলা পুলিশের একটি দল। ভবিষ্যতে খাদ্য নিরাপত্তা সংক্রান্ত সকল আইন ও বিধিবিধান মেনে পণ্য উৎপাদনের জন্য প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

জনপ্রিয় সংবাদ

বগুড়ায় ‘গ্রীন এগ্রো ফুড’কে দেড় লাখ টাকা জরিমানা

Update Time : ০৬:৫১:৩১ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬