১০:০৭ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

চলতি মাসেই আসছে তাপপ্রবাহ, কম বৃষ্টির পূর্বাভাস

চলতি সেপ্টেম্বর মাসে দেশে গরম বাড়তে পারে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকার পাশাপাশি ২ থেকে ৩ টি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

একই সময়ে বঙ্গোপসাগরে এক থেকে ৩টি মৌসুমি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপে পরিণত হওয়ার আভাস রয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাস দিতে গঠিত বিশেষজ্ঞ কমিটি এই পূর্বাভাস দিয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রে কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক ও বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান মো. মমিনুল ইসলাম।

দীর্ঘমেয়াদি পূর্বাভাস প্রতিবেদনে জানানো হয়েছে, সেপ্টেম্বর মাসে দেশে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ মাসে দেশের বিভিন্ন এলাকায় ৩ থেকে ৫ দিন বজ্রঝড় হতে পারে।

এছাড়া সেপ্টেম্বর মাসে ২ থেকে ৩টি মৃদু (৩৬ থেকে ৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (৩৮ থেকে ৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস) ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

বঙ্গোপসাগরে এ মাসে এক থেকে ৩টি মৌসুমি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হতে পারে।

সেপ্টেম্বর মাসে দেশের প্রধান নদ-নদীগুলোতে স্বাভাবিক প্রবাহ বিরাজ করতে পারে। তবে ভারি বৃষ্টিপাতের কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু কিছু স্থানে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সদ্য শেষ হওয়া আগস্ট মাসে সারাদেশে স্বাভাবিকের তুলনায় ৫.৭ শতাংশ কম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাত হয়েছে। সিলেট ও বরিশাল বিভাগে বৃষ্টিপাত ছিল স্বাভাবিক। অন্য বিভাগগুলোতে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

আগস্ট মাসে বঙ্গোপসাগরে চারটি লঘুচাপ সৃষ্টি হয়। এর মধ্যে দুটি মৌসুমি নিম্নচাপে পরিণত হয়। এ মাসে দেশের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে ১০ থেকে ১২ আগস্ট, ২২ আগস্ট এবং ২৬ থেকে ৩০ আগস্ট পর্যন্ত মৃদু তাপপ্রবাহ বয়ে যায়।

আগস্টে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় রাজশাহীতে ২৭ আগস্ট। সর্বনিম্ন তাপমাত্রা ২২.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় নারায়ণগঞ্জে ৭ আগস্ট।

আবহাওয়া বিভাগ আরও জানিয়েছে, আগস্ট মাসে দেশের সর্বোচ্চ, সর্বনিম্ন ও গড় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় যথাক্রমে ০.৮, ০.৫ ও ০.৭ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

জনপ্রিয় সংবাদ

চলতি মাসেই আসছে তাপপ্রবাহ, কম বৃষ্টির পূর্বাভাস

Update Time : ০৬:৩২:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬