০২:৪১ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬

বগুড়ায় ভোক্তা অধিকারের অভিযান, সাত প্রতিষ্ঠানের জরিমানা

বগুড়া মহানগরের ফতেহ আলী বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এক অভিযান পরিচালনা করেছেন। শুক্রবার (১৪ আগস্ট) অভিযানে-মাছ, মাংস, সবজি, চালসহ নিত্যপ্রয়োজনীয় সকল পণ্যের ওপর তদারকি করা হয়। এসময় বিভিন্ন প্রকার মাছকে তাজা ও চকচকে দেখানোর জন্য বাল্বের গায়ে সবুজ ও লাল রঙের পলিথিন মুড়িয়ে ক্রেতাদের প্রতারণা করতে দেখা যায়।

এই অপরাধে ৬টি প্রতিষ্ঠানকে সতর্কতামূলক সাড়ে ৫ হাজার টাকা এবং কেনার পাকা রশিদ সংরক্ষণ না করায় এক চাল ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও মুরগি ও মাছের ওজন পরিমাপক যন্ত্রের ওপর থেকে ফ্যান সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়।

খাসি ও ছাগল আলাদা রেখে বিক্রির নির্দেশনা দেওয়া হয়। সোনালী মুরগি না থাকলে মূল্য তালিকায় সোনালী মুরগির নাম বাদ দিয়ে কালার বার্ড ও ক্ল্যাসিক নাম সংযোজন করতে বলা হয়। বগুড়া ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান অভিযানে নেতৃত্ব দেন। এতে সার্বিক সহযোগিতা প্রদান করেন র‌্যাব-১২, সিপিএসসি বগুড়া ও জেলা পুলিশের একটি টিম।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

প্রধানমন্ত্রী তারেক রহমান কিশোরগঞ্জে যাচ্ছেন রবিবার

বগুড়ায় ভোক্তা অধিকারের অভিযান, সাত প্রতিষ্ঠানের জরিমানা

Update Time : ০৭:১৩:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬