১২:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬

বগুড়ায় বস্তাবন্দী অর্ধগলিত মরদেহ উদ্ধার

বগুড়ায় পুকুরে কচুরিপানার নিচে বস্তাবন্দী অবস্থায় এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি এতটাই পচে গেছে যে, মুখমণ্ডল প্রায় কঙ্কালসার হয়ে গেছে।

বুধবার দুপুরে বগুড়া শহরের মালগ্রাম দীঘিরপাড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ।

স্থানীয় বাসিন্দারা জানান, বুধবার বেলা ২টার দিকে এক ব্যক্তি মালগ্রাম দীঘিরপাড় এলাকায় ঘাস কাটতে যান। এ সময় দুটি কুকুরকে মারামারি করতে দেখে তিনি সেদিকে এগিয়ে যান। তখন কচুরিপানা দিয়ে ঢাকা একটি বস্তা দেখতে পান । বস্তা থেকে তীব্র দুর্গন্ধ বের হচ্ছিল। সন্দেহ হওয়ায় তিনি আশপাশের লোকজনকে খবর দেন। পরে বস্তার ভেতরে মানুষের পচা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে বগুড়া সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বেলা সাড়ে ৩ টার দিকে মরদেহটি উদ্ধার করে।

বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) জাহেদুল ইসলাম বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে মালগ্রাম পুকুরপাড় থেকে বস্তাবন্দী মরদেহটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি অন্তত এক সপ্তাহ আগের।

এসআই আরও বলেন, নিহত ব্যক্তির নাম পরিচয় এখনো জানা যায়নি। মরদেহ শনাক্তের জন্য পিবিআই ও সিআইডিকে খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে এসে আঙুলের ছাপসহ বিভিন্ন প্রযুক্তিগত পরীক্ষার মাধ্যমে মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা করবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

বগুড়ায় বস্তাবন্দী অর্ধগলিত মরদেহ উদ্ধার

Update Time : ০৭:৩৪:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬