১১:১২ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬

বগুড়া মহানগরের শাকপালা পার্কের ভিত্তিস্থাপন ও সড়ক জোন উদ্বোধন

বগুড়া সড়ক ও জনপথ অধিদপ্তরের নবগঠিত বগুড়া সড়ক জোন উদ্বোধন করা হয়েছে। একইদিন শহরতলীর শাকপালা (ফুলতলা) পার্ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেছেন সড়ক পরিবহন, সেতু, রেলপথ ও নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম এমপি।

শনিবার (৮ আগস্ট) দুপুরে বগুড়ার চারমাথা এলাকায় সড়ক জোন উদ্বোধন করা হয়। বিকেলে শহরের চেলোপাড়া শাহ ফতেহ আলী সেতু উদ্বোধন শেষে শাকপালা পার্ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন মন্ত্রী। তিনি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়, বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত পরিচালনা পর্ষদের অভিষেক অনুষ্ঠান ও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

সড়ক জোন উদ্বোধনকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন এমপি, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক, সওজের প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসান, বগুড়া সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাশেদুল হক।

দিনভর পৃথক অনুষ্ঠানে বগুড়া সিটি কর্পোরেশন প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, জেলা পরিষদ প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পিপিএম, সড়ক বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. মনিরুজ্জামান, রংপুর জোনের মো. আমানুল্লাহ, রাজশাহী জোনের আব্দুল্লাহ আল মামুন, বগুড়া জোনের মো. সুরুজ মিয়া, সড়ক সার্কেলের মোহাম্মদ হামিদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

সড়ক বিভাগ জানিয়েছে, শাকপালা পার্কের সীমানা প্রাচীর নির্মাণে প্রাথমিক ব্যয় ২ কোটি ৪০ লাখ টাকা হলেও দৃষ্টিনন্দন করতে পরবর্তীতে আরও বরাদ্দে সার্বিক উন্নয়ন বাস্তবায়ন করা হবে। এছাড়া করতোয়া নদীর ওপর রাজধানীর হাতিরঝিল আদলে নির্মাণ করা সেতু পুনর্নিমাণে ব্যয় হয়েছে ১৯ কোটি ৮৩ লাখ ২৮ হাজার টাকা।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

বগুড়া মহানগরের শাকপালা পার্কের ভিত্তিস্থাপন ও সড়ক জোন উদ্বোধন

Update Time : ০৬:৫৫:৩০ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬