০৯:৫২ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬

বগুড়ায় জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে জামায়াতের গণমিছিল

গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই খুনিদের বিচারের দাবিতে বগুড়া গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াত ইসলামীর বগুড়া মহানগর। শনিবার (১ আগস্ট) বিকেলে নবাববাড়ী সড়কে দলটির মহানগর কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে রানার প্লাজার সামনে এসে শেষ হয়। মিছিল শেষে মহানগর আমির আবিদুর রহমান সোহেল তার বক্তব্যে বলেন, চিরদিন কোন ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় থাকতে পারে না।

জুলাই সনদ বাস্তবায়নের জন্য বর্তমান সরকার নির্বাচনের আগে জনগণকে প্রতিশ্রুত দিয়েছিল। সরকার গঠনের পর তারা এখন সবকিছু অস্বীকার করছেন। ষড়যন্ত্র করছেন কিভাবে বিরোধী দল ও মত কে দাবানো যায়। জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোটে দেশের ৭০ শতাংশ গণরায়কে অস্বীকার করলে বাংলাদেশ জামায়াত ইসলামি আর দায়িত্বশীল বিরোধীদলের মতো আচরণ করবে না। সরকারকে অতীত থেকে শিক্ষা নিয়ে জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের গণরায় মেনে নিয়ে শহীদদের হত্যার বিচার করতেও আহবান জানান তিনি।

অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে এবং অ্যাডভোকেট আল আমিনের সঞ্চলনায় মাবেশে বক্তব্য রাখেন মহানগর জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুল হালিম বেগ, সেক্রেটারি আ. স. ম. আব্দুল মালেক, সহকারী সেক্রেটারি অধ্যাপক রফিকুল আলম, আব্দুল হামিদ বেগ ও ইসলামী ছাত্রশিবির বগুড়া মহানগর শাখার সভাপতি শফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি আব্দুস সালাম তুহিন এবং, শ্রমিক নেতা আনোয়ারুল ইসলাম প্রমুখ। বাংলাদেশ সংবাদ

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

শেরপুরে ডাংগুলি সংগীত বিদ্যালয়ের আয়োজনে বর্ষা বরণ

বগুড়ায় জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে জামায়াতের গণমিছিল

Update Time : ০৭:২৮:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬