১০:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

৫ জেলা নিয়ে নতুন বিভাগ হচ্ছে বগুড়া

উত্তরাঞ্চলের প্রাণকেন্দ্র বগুড়াকে কেন্দ্র করে ৫টি জেলার সমন্বয়ে একটি নতুন বিভাগ গঠন হতে যাচ্ছে। বগুড়া জেলার পার্শ্ববর্তী জয়পুরহাট, নওগাঁ, সিরাজগঞ্জ ও গাইবান্ধা এই চার জেলার সংসদ সদস্য ও মন্ত্রীরা বগুড়াকে পৃথক বিভাগ করার প্রস্তাবনায় পূর্ণ সমর্থন জানিয়েছেন।

গত শনিবার বগুড়ার পাঁচ তারকা হোটেল মমইন এ আয়োজিত এক অনুষ্ঠানে বগুড়া, নওগাঁ, গাইবান্ধা, সিরাজগঞ্জ ও জয়পুরহাটের বিভিন্ন আসনের সংসদ সদস্য এবং মন্ত্রী প্রতিমন্ত্রীরা বগুড়াকে বিভাগ করার জন্য তাদের সমর্থন ব্যক্ত করেন।

তাদের এই সমর্থনের প্রেক্ষিতে বগুড়া বিভাগ হতে আলাদা করে বা নতুন করে আর সমর্থনের প্রয়োজন হচ্ছেনা। অনুষ্ঠানের এই খবর বাইরে ছড়িয়ে পড়লে বগুড়া বিভাগ হওয়ার খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে বগুড়াসহ অন্য জেলা গুলোর সাধারণ মানুষের সমর্থন মেলে।

এদিকে বগুড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ করতোয়ায় এর মত বিনিময় সভায় বিভাগ বাস্তবায়নের জোরালো দাবি তুলে ধরে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, আজকে ৫ জেলার সমন্বয়ে একটা মিটিংয়ে গাইবান্ধা, জয়পুরহাট, নওগাঁ এবং সিরাজগঞ্জ এই চার জেলার সমস্ত এমপি এবং মন্ত্রীরা এসে অকুণ্ঠভাবে সমর্থন দিয়ে গেছেন যাতে বগুড়া নতুন একটা বিভাগ হয়।সংবাদ সাবস্ক্রিপশন

চার জেলা নিয়ে যদি সিলেট, বরিশালের মতো বিভাগ থাকতে পারে, তবে উত্তরাঞ্চলের অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থনৈতিক হাব হিসেবে নিয়ে বগুড়া অবশ্যই একটা বিভাগ হতে পারে।বিভাগের আনুষ্ঠানিক ঘোষণার বিষয়ে প্রতিমন্ত্রী জানান, প্রতিবেশী চার জেলার সংসদ সদস্যরা কোনো আপত্তি ছাড়াই স্বেচ্ছায় সমর্থন দেওয়ায় এটি প্রধানমন্ত্রীর জন্য বাস্তবায়নে বেশ সহজ হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সভায় উপস্থিত প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

সভায় প্রতিমন্ত্রী শুধু বিভাগ নয়, বগুড়ার যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়নে বেশ কিছু মেগা প্রকল্পের আপডেট তুলে ধরেন। তিনি জানান, দ্বিতীয় যমুনা সেতু গাবতলী-সারিয়াকান্দি-মাদারগঞ্জ হয়ে টাঙ্গাইলে যুক্ত করার পরিকল্পনা রয়েছে, যা ঢাকার সঙ্গে সময় ও অর্থনৈতিক দূরত্ব অনেকটাই কমিয়ে আনবে। এছাড়া শহরের মধ্য দিয়ে চলা রেললাইনের যানজট নিরসনে ওপর দিয়ে ওভারপাস সড়ক এবং নিচ দিয়ে ট্রেন চলাচলের নকশা চূড়ান্ত করার কাজ চলছে, যার অনুশাসন দিয়েছেন প্রধানমন্ত্রী নিজেই।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

৫ জেলা নিয়ে নতুন বিভাগ হচ্ছে বগুড়া

Update Time : ০৬:৩৮:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬