১০:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

রাজধানীর মিরপুরে দুর্বৃত্তের গুলিতে যুবদল কর্মী নিহত

রাজধানীর মিরপুর-১৩ এলাকার শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় ২ জন পথচারী গুলিবিদ্ধ হয়েছেন।

গুলিবিদ্ধরা হলেন নালাম সরদার (৪৫) এবং মনির হোসেন (৩২)। উভয়েই হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় অস্ত্রধারী এক সন্দেহভাজনকে স্থানীয়রা আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন।

শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি কাফরুল থানা যুবদলের কর্মী মো. ইউসুফ।

কাফরুল থানার অফিসার ইনচার্জ(ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোলাগুলির ঘটনায় দুজন গুলিবিদ্ধ হন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ইউসুফ চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অপর গুলিবিদ্ধ ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১১টার দিকে ইউসুফ ৭-৮ জন স্থানীয় ব্যক্তি ওই এলাকায় আড্ডা দিচ্ছিলেন। এ সময় তিনজন অস্ত্রধারী সেখানে এসে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে ইউসুফ দুইটি গুলিবিদ্ধ হন। গুলি চালিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা একজন সন্দেহভাজনকে আটক করে মারধরের পর পুলিশের কাছে সোপর্দ করেন।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঘটনার রহস্য উদঘাটনে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ ও কাফরুল থানা পুলিশ যৌথভাবে কাজ করছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

রাজধানীর মিরপুরে দুর্বৃত্তের গুলিতে যুবদল কর্মী নিহত

Update Time : ০৭:১৫:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬