০৪:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

বগুড়ায় সাড়ে চার লাখ টাকার জালনোটসহ গ্রেফতার ১

বগুড়ায় জজকোর্ট চত্তর থেকে চার লাখ ৫৩ হাজার টাকার জালনোটসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বগুড়ার একটি দল জালনোটগুলোসহ তাকে গ্রেফতার করে। তিনি আগের জালনোট সংক্রান্ত মামলায় আদালতে হাজিরা দিতে এসেছিলেন।

ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২২ জুলাই) বেলা সাড়ে ১২ টার দিকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি’র) এসআই মোঃ আব্দুল কুদ্দুসের নেতৃত্বে ডিবির একটি দল বগুড়া জজকোর্ট চত্তরে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে রফিকুল ইসলাম (৪৭) নামে একজনকে গ্রেফতার করে তার হেফাজত থেকে চার লাখ ৫৩ হাজার টাকার জালনোট উদ্ধার করা হয়।

ধৃত রফিকুল ইসলাম নওগাঁর রাণীনগর উপজেলার পারইল গ্রামের মোঃ ছলিম উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে। তার কাছে ৪৫৩টি এক হাজার টাকার জালনোট পাওয়া যায়।

তার বিরুদ্ধে ইতিপূর্বেও জাল টাকা, চেক জালিয়াতিসহ ৬টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। তিনি আগে দায়ের করা জালনোট মামলায় আদালতে হাজিরা দিতে এসে আইনজীবির কক্ষে বসেছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার জানান, বুধবার (২২ জুলাই) দুপুর সড়ে ১২ টার দিকে আগের একটি জাল টাকার মামলায় হাজিরা দিতে আদালতে আসেন রফিকুল ইসলাম। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল তাকে তার আইনজীবীর কক্ষ থেকে আটক করে।

পরে তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে এক হাজার টাকা মূল্যমান নোটের পাঁচটি বান্ডিলে ৪ লাখ ৫৩ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

বগুড়ায় সাড়ে চার লাখ টাকার জালনোটসহ গ্রেফতার ১

Update Time : ০৭:২৬:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬