০৮:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

বগুড়ায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমামকে গণপিটুনি

বগুড়ায় আবদুল আলিম (৪২) নামে মসজিদের ইমামের বিরুদ্ধে আট বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকালে মহানগরীর সবুজবাগ এলাকায় ইমামের বাড়িতে এ ধর্ষণচেষ্টার ঘটনা ঘটে।

বিকালে বিক্ষুব্ধ এলাকাবাসী ওই ইমামকে বেধড়ক গণপিটুনি দিয়েছেন। অনেক কষ্টে পুলিশ তাদের হাত থেকে তাকে রক্ষা করে থানায় নিয়েছে।

সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম জানান, উত্তেজিত জনতার কাছ থেকে অভিযুক্তকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার মামলা দিলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

পুলিশ ও স্থানীয়রা জানান, অভিযুক্ত আবদুল আলিম বগুড়া মহানগরীরর সবুজবাগ বেলতলা জামে মসজিদের ইমাম ও জামিয়া ইসলামিয়া আল আকাবা মাদ্রাসার শিক্ষক। নির্যাতনের শিকার শিশুটি ওই মাদ্রাসার শিক্ষার্থী। বৃহস্পতিবার সকালে মাদ্রাসা ছুটি হলেও পরিবারের কেউ শিশুটিকে আনতে যাননি। এ সময় মাদ্রাসার শিক্ষক আবদুল আলিম শিশুটিকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে নিজের সঙ্গে নিয়ে যান।

সেখান থেকে একই এলাকার নিজের বাড়িতে নিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন। এছাড়া শিশুটিকে ভয়ভীতি দেখানো হয়। পরে শিশুটি পরিবারের কাছে ফিরে ঘটনা খুলে বললে পুরো এলাকার জনগণ বিক্ষুব্ধ হয়ে ওঠেন। বিকালে তারা ইমামের বাড়ি ঘেরাও করেন। খবর পেয়ে সদর থানা পুলিশ অভিযুক্ত ইমান আবদুল আলিমকে আটক করে থানায় নেওয়ার চেষ্টা করেন। তখন এলাকার বিপুলসংখ্যক বিক্ষুব্ধ নারী ও পুরুষ ইমামকে বেধড়ক মারপিট ও পুলিশের কাছে থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় বেশ কয়েকজন পুলিশ সদস্যও লাঞ্ছিত হন।

বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম জানান, উত্তেজিত জনতার মাঝ থেকে অভিযুক্ত ইমামকে আটক করে থানায় আনা হয়েছে। এ ব্যাপারে মামলা হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

বগুড়ায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমামকে গণপিটুনি

Update Time : ০৫:৪৫:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬