০২:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬

বগুড়ায় ৩০০ ইয়াবাসহ দুই পুলিশ সদস্য আটক

বগুড়া শহরে ৩০০টি ইয়াবাসহ এক কর্মরত ও এক চাকরিচ্যুত পুলিশ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (২৩ মে) সকাল ১০টার দিকে শহরের তিনমাথা রেলগেট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন ডিবির ইনচার্জ পুলিশ পরিদর্শক ইকবাল বাহার।

আটকরা হলেন জয়পুরহাটে এসএএফে কর্মরত সাইদুর রহমান(৩২) এবং চাকরিচ্যুত পুলিশ সদস্য আব্দুল ওয়াহাব(৪০)।

ডিবির ইনচার্জ ইকবাল বাহার বলেন, “ডিবির একটি দল ক্রেতা সেজে তিনমাথা রেলগেট এলাকায় অবস্থান নেয়। পরে ইয়াবা বিক্রির সময় তাদের আটক করা হয়।”

তিনি বলেন, আটক দুজনের কাছ থেকে ৩০০টি ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

ফ্যাসিবাদী শক্তি পালিয়ে গেলেও দেশ এখনো পুরোপুরি ফ্যাসিবাদমুক্ত হয়নি: জামায়াত আমির

বগুড়ায় ৩০০ ইয়াবাসহ দুই পুলিশ সদস্য আটক

Update Time : ০৪:৫৬:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬