বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পেশাগত দায়িত্ব পালনে অনন্য নিষ্ঠা, সততা ও প্রশংসনীয় কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ “পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ-২০২৬” (আইজিপি ব্যাজ) অর্জন করেছেন।
পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে এ সম্মাননা তুলে দেন এবং ব্যাজ পরিয়ে দেন।
জানা গেছে, দায়িত্বশীলতা, সততা ও দক্ষ নেতৃত্বের মাধ্যমে জেলার আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রমে বিশেষ অবদান রাখায় তাঁকে এ স্বীকৃতি প্রদান করা হয়।
এ গৌরবময় অর্জনে বগুড়া জেলা পুলিশের সকল সদস্য আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন। পুলিশ সুপারের এই সাফল্য কেবল তাঁর ব্যক্তিগত অর্জন নয়; বরং এটি জেলা পুলিশের সামগ্রিক কর্মস্পৃহা ও জনসেবার মানকে আরও এগিয়ে নিতে অনুপ্রেরণা জোগাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
তার সুযোগ্য নেতৃত্বে বগুড়া জেলা পুলিশ ভবিষ্যতেও মানবিক, আধুনিক ও স্মার্ট পুলিশিং নিশ্চিত করতে বদ্ধপরিকর থাকবে বলে জানানো হয়েছে।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 























