০৭:১৮ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

নওগাঁয় লোডশেডিংয়ে হাতপাখার চাহিদা তুঙ্গে

নওগাঁর মহাদেবপুরে বিদ্যুতের ঘনঘন লোডশেডিংয়ের কারণে তালপাতার তৈরি হাতপাখার চাহিদা বেড়েছে। প্রতিবছর গরম মৌসুমে স্বাভাবিকভাবেই চাহিদা বাড়লেও এবার লোডশেডিংয়ের কারনে তা কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের ভালাইন গ্রাম, যা স্থানীয়ভাবে ‘পাখা গ্রাম’ নামে পরিচিত, সেখানে প্রায় ৮০টি পরিবারের ছয় শতাধিক সদস্য এই পেশার সঙ্গে জড়িত। সরেজমিনে দেখা যায়, গ্রামের প্রায় প্রতিটি বাড়িতেই চলছে পাখা তৈরির কাজ।পাখা তৈরির বিভিন্ন ধাপে নারী ও পুরুষ সদস্যদের আলাদা ভূমিকা রয়েছে। বাড়ির নারীরা মূলত পাখা তৈরি ও সুতা দিয়ে বাঁধাইয়ের কাজ করেন, আর পুরুষরা তালের পাতা সংগ্রহ, ছাঁটাই ও বাজারজাতকরণে যুক্ত।

একজন নারী কারিগর দিনে ১০০ থেকে ১২০টি পাখা তৈরি করতে পারেন, যার মাধ্যমে দৈনিক আয় হয় প্রায় ২৫০ থেকে ৩০০ টাকা।কারিগররা জানায় একটি পাখা তৈরি করতে ২০ থেকে ২৫ টাকা খরচ হয়, যা তারা ৪০ থেকে ৫০ টাকায় মহাজনদের কাছে বিক্রি করেন। এসব পাখা রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হয়, পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও এর চাহিদা রয়েছে।তবে পুঁজি সংকটকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন কারিগররা। পাখার কারিগর মিতু জানান, সুতা ও রং কিনতে অনেক সময় উচ্চ সুদে ঋণ নিতে হয়। তিনি সহজ শর্তে সরকারি ঋণের দাবি জানান।এ বিষয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতান মাহমুদ বলেন, পাখা তৈরির সঙ্গে জড়িত নারীরা যোগাযোগ করলে মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে ঋণসহ প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নওগাঁয় লোডশেডিংয়ে হাতপাখার চাহিদা তুঙ্গে

Update Time : ০৬:৪১:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬