১০:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

আবারও আগের পোশাকেই ফিরছে পুলিশ

পুলিশ বাহিনীর ইউনিফর্মে সাম্প্রতিক সময়ে আনা পরিবর্তন থেকে সরে এসে আবারও পুরোনো পোশাকে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পুলিশ সদর দপ্তর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।

গত ১৫ এপ্রিল পাঠানো ওই চিঠিতে উল্লেখ করা হয়, ২০২৫ সালে পুলিশ ড্রেস রুলে আনা পরিবর্তন সংশোধন বা সংযোজন করে নতুন করে প্রজ্ঞাপন জারি করা প্রয়োজন। এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, মেট্রোপলিটন পুলিশ ইউনিটগুলোতে আগে নির্ধারিত লোহা রঙের পরিবর্তে হালকা জলপাই রঙের শার্ট ব্যবহারের সিদ্ধান্ত হয়েছে। অন্যদিকে এপিবিএন, এসপিবিএন, এসবি, সিআইডি ও র‌্যাব ছাড়া বাকি ইউনিটগুলোর জন্য গাঢ় নীল শার্ট নির্ধারণ করা হয়েছে। উভয় ক্ষেত্রেই খাকি টুইল প্যান্ট বহাল থাকবে।

এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আগে চালু করা লোহা রঙের শার্ট ও কফি রঙের ইউনিফর্ম নিয়ে মাঠপর্যায়ের সদস্যদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। একই সঙ্গে বাহিনীর ভেতরে ও বাইরে এ নিয়ে সমালোচনাও বাড়তে থাকে। এসব বিষয় বিবেচনায় নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনা করে নতুন সিদ্ধান্তে উপনীত হন।

পুলিশ সদর দপ্তরের লজিস্টিকস শাখার অতিরিক্ত ডিআইজি মো. সারোয়ার জাহান স্বাক্ষরিত চিঠিটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে আরও বলা হয়েছে, ইউনিফর্ম সরবরাহ প্রাপ্যতার ভিত্তিতে হয়ে থাকে, তাই রঙ পরিবর্তনের কারণে সরকারের অতিরিক্ত কোনো আর্থিক ব্যয় হবে না। এখন পুলিশ ড্রেস রুল ২০২৫-এ প্রয়োজনীয় সংশোধন এনে দ্রুত প্রজ্ঞাপন জারির উদ্যোগ নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

আবারও আগের পোশাকেই ফিরছে পুলিশ

Update Time : ০৬:৪৫:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬