০৯:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

১০ টাকার বিরোধে ভাতিজার ছুরিকাঘাতে চাচির মৃত্যু

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় মাত্র ১০ টাকা নিয়ে বিরোধের জেরে ভাতিজার ছুরিকাঘাতে আয়েশা খাতুন (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ভাতিজা মো. তৌহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বাকতা ইউনিয়নের কৈয়ারচালা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আয়েশা খাতুন একই গ্রামের মো. তারা মিয়ার স্ত্রী। গ্রেপ্তার তৌহিদ লাল মাহমুদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তৌহিদ তার চাচাতো ভাই আশিকের কাছে পাওনা ১০ টাকা চাইলে আশিক তা দিতে অস্বীকৃতি জানায়। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে মারামারি শুরু হয়। এ সময় আশিকের মা আয়েশা খাতুন তাদের থামাতে এগিয়ে এলে তৌহিদ তাকে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে হেফাজতে নেয়।

এ বিষয়ে ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সায়েফ জানান, তুচ্ছ ঘটনায় ভাতিজার ছুরিকাঘাতে চাচি আয়েশা খাতুন নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত তৌহিদকে গ্রেপ্তার করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

১০ টাকার বিরোধে ভাতিজার ছুরিকাঘাতে চাচির মৃত্যু

Update Time : ০৭:১৫:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬