০৯:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

প্রধানমন্ত্রী ২০ এপ্রিল বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী ২০ এপ্রিল বগুড়া সফরে আসছেন। প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর প্রথম এ সফরে বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশন হিসেবে উদ্বোধন, জেলা বিএনপি আয়োজিত জনসভায় অংশগ্রহণসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।

বুধবার সকালে বগুড়া সার্কিট হাউসে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রধানমন্ত্রী ২০ এপ্রিল সকাল সাড়ে ১০টায় সড়কপথে ঢাকা থেকে বগুড়া সার্কিট হাউসে পৌঁছবেন। তার সফরকে নিরাপদ ও নির্বিঘ্ন করতে অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) ঊর্ধ্বতন কর্মকর্তারা সার্কিট হাউসে জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা এবং বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে প্রতিমন্ত্রী মীর শাহে আলমও অংশ নেন।

সফরসূচি অনুযায়ী বগুড়ায় পৌঁছে প্রধানমন্ত্রী জজকোর্টে গিয়ে অনলাইনে বেলবন্ড প্রদান কার্যক্রম এবং বার সমিতির নবনির্মিত ভবনের উদ্বোধন করবেন। পরে তিনি বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশন হিসেবে উদ্বোধন করবেন। এছাড়া গাবতলীর বাগবাড়িতে পৈতৃকভিটায় গিয়ে ফ্যামিলি কার্ড বিতরণ, জিয়াউর রহমান গ্রাম হাসপাতাল পরিদর্শন এবং খাল কাটা কর্মসূচির উদ্বোধন করবেন। দিনের শেষ কর্মসূচি হিসেবে বেলা সাড়ে ৩টায় শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন। এরপর তিনি ঢাকার উদ্দেশ্যে বগুড়া ত্যাগ করবেন।

সংবাদ সম্মেলন শেষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন শহরের আলতাফুন্নেছা খেলার মাঠসহ সংশ্লিষ্ট বিভিন্ন ভেন্যু পরিদর্শন করেন।

এ সময় বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টন, জেলা প্রশাসক তৌফিকুর রহমান, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিষদের সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু ও অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান, কেন্দ্রীয় বিএনপির সদস্য সাইফুল ইসলাম ও আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা হামিদুল হক চৌধুরী হিরু, এমআর ইসলাম স্বাধীন, কেএম খায়রুল বাশার, তাহাউদ্দিন নাইন, সহিদ-উন-নবী সালাম, জাহাঙ্গীর আলম, আবু হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী ২০ এপ্রিল বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন

Update Time : ০৬:১১:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬