কক্সবাজারের টেকনাফের বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে প্রায় ১০১ মণ ইলিশ। এসব মাছ এক ট্রলারে ধরা পড়েছে বলে জানা গেছে।
রোববার (৬ এপ্রিল) বিকালে শাহপরীর দ্বীপ জেটিঘাটে মাছগুলো আনা হলে প্রায় ৩৩ লাখ টাকায় বিক্রি হয়েছে। ট্রলারটি স্থানীয় বাসিন্দা আবুল কালামের মালিকানাধীন ‘এফবি দ্বীপ’।
স্থানীয় জেলে নুরুল ইসলাম মাঝি জানান, টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে ১৫ জেলে নিয়ে একটি ট্রলার সেন্টমার্টিন-সংলগ্ন সাগরে মাছ ধরতে যায়। শুরুতে মাছ না পেলেও রোববার ভোরে তাদের জালে প্রায় ১০১ মণ ইলিশ ধরা পড়ে। একইদিন বিকালে শাহপরীর দ্বীপ জেটিঘাটে আনা হলে স্থানীয় আড়তে নিলামের মাধ্যমে ৩৩ লাখ টাকায় বিক্রি করা হয়।
উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা শহিদুল আলম বলেন, সরকার নির্ধারিত সময়ে মাছ ধরায় নিষেধাজ্ঞা কার্যকর হওয়ায় ইলিশের প্রজনন ও আকার দুটোই বেড়েছে।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 
























