০২:২৬ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬

বিশ্বস্ততা মুমিনের শ্রেষ্ঠ সম্পদ

আমানতের অর্থ হলো বিশ্বস্ততা। কারো বিশ্বস্ততার ব্যাপারে শতভাগ নিশ্চিন্ত ও নির্ভয় হতে পারে। বিশ্বাসঘাতকতা না করা। পবিত্র কোরআনের আয়াতের দিকে লক্ষ্য করলে আমানতের এই সংজ্ঞাকে যথার্থ মনে হয়।

পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, হে মুমিনগণ, তোমরা জেনেশুনে আল্লাহ ও তাঁর রাসুলের সঙ্গে বিশ্বাসঘাতকতা কোরো না এবং তোমাদের পরস্পরের আমানত সম্পর্কেও বিশ্বাস ভঙ্গ কোরো না।
(সুরা : আনফাল, আয়াত : ২৭)

উল্লিখিত আয়াতে মহান আল্লাহ তাঁর বান্দাদের আমানত রক্ষার প্রতি বিশেষভাবে গুরুত্ব দেওয়ার আদেশ দিয়েছেন। সেটা আল্লাহর হকের ক্ষেত্রে যেমন প্রযোজ্য, তেমনি বান্দার হকের ক্ষেত্রেও প্রযোজ্য। আমানতের ক্ষেত্রে যত্নবান হওয়া একজন মুমিনের উত্কৃষ্ট চারিত্রিক গুণ।

অন্য আয়াতে মহান আল্লাহ আমানতের প্রতি যত্নবান হওয়াকে সফলদের গুণ বলে আখ্যা দিয়েছেন। ইরশাদ হয়েছে, ‘(অবশ্যই মুমিনরা সফল হয়েছে)… আর যারা নিজেদের আমানত ও ওয়াদা রক্ষা করে।’ (সুরা : মুমিনুন, আয়াত : ৮)

এর বিপরীতে আমানত রক্ষা না করাকে মহানবী (সা.) মোনাফেকের নিদর্শন বলে আখ্যা দিয়েছেন। আবু হুরায়রা (রা.) বলেন, রাসুল (সা.) বলেছেন, মোনাফেকের চিহ্ন তিনটি; ১. যখন কথা বলে মিথ্যা বলে, ২. যখন অঙ্গীকার করে ভঙ্গ করে এবং ৩. আমানত রাখা হলে খিয়ানত করে।

(বুখারি, হাদিস : ৩৩)
তাই প্রতিটি মুমিনের উচিত আমানতের ব্যাপারে শতভাগ যত্নবান হওয়া। মহান আল্লাহ সবাইকে তাওফিক দান করুন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বিশ্বস্ততা মুমিনের শ্রেষ্ঠ সম্পদ

Update Time : ০৫:৪০:১২ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬