০৪:২৯ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

হজের ৫ প্যাকেজের কোনটায় খরচ কত ?

হজে এবার সাড়ে ৭৮ হাজার কোটা রয়েছে বাংলাদেশের। সরকারি ও বেসরকারি দুই ব্যবস্থাপনায়ই হজের নিবন্ধন চলছে। হজ গমনেচ্ছুদের জন্য পাঁচটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে।

এবার হজে যাওয়ার খরচ কমলেও নিবন্ধনে সাড়া নেই। ধর্ম মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, নিবন্ধন শুরুর এক মাসে এখন পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ৭৫১ জন ও বেসরকারিভাবে করেছে এক হাজার ৩৬৩ জন। অথচ সৌদি আরবের সঙ্গে চুক্তি অনুযায়ী, ২০২৭ সালে বাংলাদেশ থেকে ৭৮ হাজার ৫০০ জন হজে যাওয়ার কথা রয়েছে। এ হিসাবে বিপুলসংখ্যক কোটা এখনো খালি রয়েছে।

তিন লাখ ৫০ হাজার টাকা দিয়ে নিবন্ধন করতে হচ্ছে। আগামী ১০ ডিসেম্বরের মধ্যে প্যাকেজ মূল্যের বাকি টাকা পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে।

২০২৭ সালের হজের জন্য সরকারিভাবে দুটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। সরকারি প্যাকেজ ১-এর খরচ ছয় লাখ ১৫ হাজার ২৬৩ টাকা। এতে মক্কা ও মদিনায় হারাম শরিফের কাছাকাছি আবাসনের ব্যবস্থা থাকবে। সরকারি প্যাকেজ ২-এর খরচ পাঁচ লাখ পাঁচ হাজার ৬৪৮ টাকা। এ প্যাকেজে হারাম শরিফ থেকে তুলনামূলক দূরে আবাসনের ব্যবস্থা থাকবে।

অন্যদিকে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) বেসরকারি ব্যবস্থাপনায় তিনটি প্যাকেজ ঘোষণা করেছে। এর মধ্যে ইকোনমি প্যাকেজের সর্বনিম্ম খরচ পাঁচ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা, সাধারণ প্যাকেজের খরচ পাঁচ লাখ ৫০ হাজার টাকা এবং বিশেষ প্যাকেজের সর্বোচ্চ খরচ সাত লাখ ৯১ হাজার ৬০ টাকা।

এবার হজযাত্রীদের বিমান ভাড়া ২৪ হাজার ৮৩০ টাকা কমিয়ে এক লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

যারা হজে যেতে পারবেন না

২০২৭ সালের হজে ১৫ বছরের কম বয়সি কেউ যেতে পারবেন না। এ ছাড়া হৃদরোগ, ফুসফুস, লিভার বা কিডনি রোগে আক্রান্ত ব্যক্তি, গুরুতর স্নায়ুবিক বা মানসিক ব্যাধিতে আক্রান্ত ও ডিমেনশিয়া রোগী হজে যেতে পারবেন না। কেমোথেরাপি, বায়োলজিক্যাল থেরাপি বা রেডিওথেরাপি নিচ্ছেন-এমন ক্যানসার রোগী এবং জনস্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে এমন সংক্রামক রোগে আক্রান্ত ব্যক্তিদেরও হজে যাওয়া নিষেধ। বিশেষ করে যক্ষ্মা ও হেমোরেজিক ফিভারের মতো রোগে আক্রান্তরা যেতে পারবেন না। এছাড়া গর্ভাবস্থার শেষ দুই মাস এবং ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থায় কোনো নারী হজযাত্রীকে ফিটনেস সনদ দেওয়া হবে না।

প্রাথমিক নিবন্ধনের সময় হজযাত্রীদের প্রশিক্ষণ ও টিকা গ্রহণের তথ্য, জেলা, হজের ধরন এবং হজ প্যাকেজ নির্বাচন করতে হবে। পাশাপাশি ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত মেয়াদের পাসপোর্ট থাকতে হবে।

সংশ্লিষ্টরা বলছেন, হজ প্যাকেজের মূল্য আগের তুলনায় কমানো হলেও প্রাথমিক নিবন্ধনের জন্য একসঙ্গে বড় অঙ্কের টাকা জমা দিতে হচ্ছে। এ কারণে অনেকেই নিবন্ধনে আগ্রহ দেখাচ্ছেন না। তবে শেষ সময়ে হজযাত্রীদের সাড়া বাড়বে বলে আশা করছেন তারা।

হজ অধিশাখার উপসচিব মোহাম্মদ সফিউজ্জামান ভুইয়া যুগান্তরকে বলেন, ‘সৌদি আরবে হজের কোটার চাহিদা দ্রুত পাঠাতে হবে। এ কারণে নিবন্ধনের সময় আর বাড়ানো সম্ভব হবে না। তবে সরকারি ও বেসরকারিভাবে প্রাক-নিবন্ধন করেছে প্রায় ৬৮ হাজার জন। আশা করছি, নির্ধারিত সময়ের মধ্যে হজযাত্রীদের ভালো সাড়া পাওয়া যাবে।’

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

জনপ্রিয় সংবাদ

হজের ৫ প্যাকেজের কোনটায় খরচ কত ?

Update Time : ০৬:০৫:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬