০২:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬

বগুড়ায় বিএনপি কর্মী হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

বগুড়ায় বিএনপি কর্মী আরিফুল ইসলাম মুন্না (৫১) হত্যাকাণ্ডের প্রধান আসামি মো. সাইউমকে (৩৬) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত ১১টার দিকে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ।

র‌্যাব সূত্রে জানা যায়, মাদক লেনদেন সংক্রান্ত বিরোধ এবং চেক সংক্রান্ত মামলা করার জেরে এ হত্যাকাণ্ড ঘটে। গ্রেপ্তার আসামির প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসব তথ্য পাওয়া গেছে।

এর আগে গত ২৩ মার্চ রাত আনুমানিক পৌনে ১১টায় বগুড়া সদর উপজেলার ফাঁপোড় খন্দকারপাড়া এলাকায় নিজ বাড়িতে ফেরার পথে সাইউমসহ অজ্ঞাতনামা সহযোগীরা মুন্নার পথরোধ করে। পরে ধারালো বার্মিজ চাকু দিয়ে তার নাভিতে আঘাত করে গুরুতর জখম করে পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা তাকে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ২৪ মার্চ সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।

নিহত মুন্না ওই এলাকার মৃত ইয়াছিন আলী খন্দকারের ছেলে। অপরদিকে গ্রেপ্তার সাইউম ফাঁপোড় শাহারপুকুর এলাকার আজিজার রহমানের ছেলে।

র‌্যাব আরও জানায়, এ ঘটনায় নিহতের স্ত্রী নিলুফা ইয়াসমিন বাদী হয়ে বগুড়া সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় র‌্যাব-১২ বগুড়া ও র‌্যাব-১ উত্তরা যৌথ অভিযান চালিয়ে ঢাকার তুরাগ থানার কামারপাড়া এলাকার হানিফ আলীর মোড় থেকে পলাতক সাইউমকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

পুলিশ হত্যাসহ সব অপরাধের আইন অনুযায়ী বিচার হবে: আইজিপি

বগুড়ায় বিএনপি কর্মী হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

Update Time : ০৬:৫৮:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬