০৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

সাংবাদিক আনিস আলমগীরের জামিন, কারামুক্তিতে বাধা নেই

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা এক মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছেন আদালত। এর ফলে তার বিরুদ্ধে চলমান দুই মামলাতেই জামিন পাওয়ায় কারাগার থেকে মুক্তি পেতে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী।

বুধবার (১১ মার্চ) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ শুনানি শেষে সাংবাদিক আনিস আলমগীরের জামিন আবেদন মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করে তার আইনজীবী তাসলিমা জাহান পপি জানান, বর্তমানে তার বিরুদ্ধে থাকা দুই মামলাতেই জামিন মিলেছে। ফলে আনিস আলমগীরের কারামুক্তির পথে আর কোনো প্রতিবন্ধকতা নেই।

মামলার নথি অনুযায়ী, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং মানি লন্ডারিংয়ের অভিযোগে গত ১৫ জানুয়ারি আনিস আলমগীরের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সাংবাদিক আনিস আলমগীরের জামিন, কারামুক্তিতে বাধা নেই

Update Time : ১২:৫১:২০ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬