১১:০৪ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬

ভালুকায় গাছে গাছে আমের মুকুল মৌমাছির গুঞ্জনে মুখরিত

ময়মনসিংহের ভালুকার বিভিন্ন গ্রামাঞ্চলে এমন কোন বাড়ি নেই যে বাড়ির আঙ্গিনায় দু-চারটি আম গাছ নেই। তাছারা চালা জমি, টেক টিলা, পুকুর পাড় ও রাস্তার পাশে সারি সারি আম গাছে সোনালী বরণ মুকুলের আবরণ দেখতে খুবই দৃষ্টিনন্দন মনে হয়।

স্থানীয় জাত বা দেশীয় প্রজাতির আকার ভেদে বিভিন্ন স্বাদের আম সর্বত্রই কমবেশি রয়েছে। আমের মুকুল পরিপূর্ণ ফুটার পর গুটি আসা শুরু হয়। গুটি বের হওয়ার সময় ফুটা ফুলগুলো বোটা হতে মাটিতে ঝরে পড়ে যায়। ছোট ছোট গুটিগুলো দেখতে দেখতে এক মাসের মধেই কাঁচা আম ভর্তা করে খাওয়ার উপযুক্ত হয়ে যায়। গ্রামের ছেলে মেয়েরা গাছ থেকে কাঁচা আম এনে কোচ কোচ করে কেটে ধনেপাতা আর কাঁচা মরিচ দিয়ে মেখে দলবদ্ধ মজা করে খাওয়ার আনন্দই আলাদা।

বর্তমানে ভালুকা উপজেলার বিভিন্ন গ্রামে স্থানীয় জাত ছাড়াও বাণিজ্যিকভাবে আমরোপালী, হিমসাগর, ফজলি, গোপালভোগসহ নানা জাতের আমের চাষ করে চাষিরা ব্যাপক সাড়া জাগিয়েছেন।

ভালুকার আউলিয়ার চালার আম চাষি কামাল হোসেন জানান তিনি তিনটি বাগানে প্রায় ৯ একর জমিতে আমরোপালী ও হিমসাগর জাতের আম চাষ করেছেন। অন্যান্য বছরের তুলনায় এ বছর সব গাছেই প্রচুর মুকুল এসেছে। আবহাওয়া অনুকূলে থাকলে ভাল ফলন পাওয়ার আশা করছেন তিনি। তবে গুটি আসার পর সেচব্যবস্থা জোরদার ও পোকার আক্রমণ থেকে সঠিক সময়ে কীটনাশক স্প্রেসহ প্রয়োজনীয় সার প্রয়োগ করতে হবে।

তিনি জানান অতি মাত্রায় মৌসুমি ঝড় ও শিলা বর্ষণ না হলে এ বছর আমের বাম্পার ফলনের আশা করছেন।

বৈশাখ-জৈষ্ঠ মাসে চারিদিকে গাছে গাছে আম পাকতে শুরু করলে নিজেদের চাহিদার অতিরিক্ত আম অনেকেই হাট-বাজারে নিয়ে বিক্রি করে মোটা অংকের টাকা আয় করে থাকেন। অনেকে আবার প্রতিবেশী ও আত্মীয় কুটুমবাড়িতে আম পাঠিয়ে থাকেন। আম খাওয়ার কোন বয়স নেই।

শিশু-কিশোর যুবক-যুবতি বয়োবৃদ্ধ সবার কাছে আম প্রিয় খাবার। বিভিন্ন রকম আমের আচার,আমের ফলি, আমস্বত্ব, আমের মোরব্বা, আমের জেলি, জুসসহ নানা রকম মুখরোচক খাবারের স্বাদ আম হতে পাওয়া যায় যা আর কোন ফল হতে পাওয়া যায় না। এজন্য স্থানীয়ভাবে যেমন এর চাহিদার শেষ নেই তেমনি কদর রয়েছে দেশের বড় বড় জুস কারখানা মালিকদের কাছে। মৌসুম এলে ভালুকার আম এলাকার ফঁড়িয়া মহাজনরা কিনে ট্রাকভরে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে রপ্তানি করে থাকেন। এতে স্থানীয় আম চাষিরা অর্থনৈতিকভাবে লাভবান হন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ভালুকায় গাছে গাছে আমের মুকুল মৌমাছির গুঞ্জনে মুখরিত

Update Time : ০৬:৩৪:০৩ পূর্বাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬