১২:৩৬ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

ইরানের যুদ্ধ নিয়ে মহানবী (সা.) এর ভবিষ্যদ্বাণী

শেরপুর নিউজ ডেস্ক:

মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত পরিস্থিতি আরও উদ্বেগজনক মোড় নিয়েছে। দুই পক্ষই ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে একে অপরের ওপর।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের পর মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে ভয়াবহ সংঘাত। শনিবার শুরু হওয়া এই অভিযানের প্রতিক্রিয়ায় ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের অন্তত আটটি দেশে। এই উত্তপ্ত পরিস্থিতিতে উভয়পক্ষের পাল্টাপাল্টি হামলায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েই চলেছে।

বিশ্লেষকরা বলছেন, এই সংঘাত বড় পরিসরে গড়ালে এটি একটি পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ নিতে পারে। এমনকি অনেকে এটিকে তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত হিসেবেও দেখছেন।

তবে ইসলামি বিশ্বের একটি অংশ এমন পরিস্থিতিকে কেয়ামতের পূর্ব লক্ষণ হিসেবে বিবেচনা করছেন। কারণ, বহু শতাব্দী আগেই মহানবী হযরত মুহাম্মদ (সা.) কিছু ভবিষ্যদ্বাণী করেছিলেন, যার সঙ্গে বর্তমান পরিস্থিতির বিস্ময়কর মিল খুঁজে পাচ্ছেন অনেক ইসলামি চিন্তাবিদ।

একটি প্রসিদ্ধ হাদিসে রাসূলুল্লাহ (সা.) বলেন, খোরাসান থেকে একদল সৈন্য কালো পতাকা নিয়ে আগমন করবে। কেউ তাদের থামাতে পারবে না, যতক্ষণ না তারা বায়তুল মুকাদ্দাসে সে পতাকা উড়ায়।

এই হাদিসটি নিয়ে দীর্ঘকাল ধরে আলোচনা চলেছে ইসলামি জগতে।

ইতিহাসবিদদের মতে, খোরাসান বলতে বোঝানো হয়েছে একটি বিস্তৃত অঞ্চলকে-যার মধ্যে বর্তমান ইরান, আফগানিস্তান ও তুর্কমেনিস্তানের কিছু অংশ রয়েছে। এর অধিকাংশ এলাকাই আজকের ইরানের ভেতরেই পড়েছে।

হাদিসটির ব্যাখ্যা অনুযায়ী, এই কালো পতাকাধারী বাহিনী আল আকসা মসজিদ তথা বায়তুল মুকাদ্দাসে পতাকা উত্তোলন করবে। অর্থাৎ, তার আগ পর্যন্ত পবিত্র মসজিদটির নিয়ন্ত্রণ মুসলিমদের হাতে থাকবে না।

১৯৮০ সালে ইসরায়েল একটি আইন পাশ করে জেরুজালেমকে তাদের রাজধানী ঘোষণা করে। যদিও আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এই দাবি প্রত্যাখ্যান করেছে, বাস্তবে এখনও জেরুজালেম এবং আল আকসা মসজিদের নিয়ন্ত্রণ রয়েছে ইসরায়েলের দখলে।

অপর একটি হাদিসে রাসূলুল্লাহ (সা.) বলেন, যখন তোমরা খোরাসান থেকে কালো পতাকা দেখতে পাবে, তখন তাদের কাছে চলে যেও। কারণ, তাদের মধ্যেই আছেন আল্লাহর খলিফা-ইমাম মাহাদী।

এই হাদিসদ্বয়ের সমন্বয়ে বহু ইসলামি আলেম বিশ্বাস করেন, খোরাসান থেকে আগত সেই কালো পতাকার বাহিনীর নেতৃত্বে থাকবেন ইমাম মাহাদী এবং তারা বায়তুল মুকাদ্দাস বিজয় করবেন। এটি কেয়ামতের আগে অন্যতম বড় আলামত বলে মনে করা হয়।

এ ঘটনাকে কেন্দ্র করে আরেকটি বিষয় উঠে আসে-তা হলো আল-মালহামা, যাকে অনেক ইসলামি বর্ণনায় ‘মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ যুদ্ধ’ হিসেবে উল্লেখ করা হয়। হাদিস অনুযায়ী, এই যুদ্ধের মাধ্যমে ইমাম মাহাদীর নেতৃত্বে দুনিয়ায় পুনরায় একটি ইসলামি খিলাফতের প্রতিষ্ঠা হবে।

তাই তো ইরান ও ইসরায়েলের বর্তমান সংঘাত নিয়ে অনেকের মনে প্রশ্ন জেগেছে তাহলে এটাই কি সেই পূর্বাভাসিত যুদ্ধের সূচনা? বিশেষ করে যখন দেখা যাচ্ছে খোরাসানের মতো অঞ্চল থেকেই ইসরাইলের বিরুদ্ধে সরব হচ্ছে কিছু সামরিক শক্তি। তারপরও এর একমাত্র উত্তর জানেন সৃষ্টিকর্তা। তবে পরিস্থিতির প্রতিটি মোড় যেন হাদিসে বর্ণিত সেই ভবিষ্যদ্বাণীকেই স্মরণ করিয়ে দিচ্ছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ইরানের যুদ্ধ নিয়ে মহানবী (সা.) এর ভবিষ্যদ্বাণী

Update Time : ১০:২১:০৩ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬