০৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

ঢাকা–করাচি রুটে বিমানের সরাসরি ফ্লাইট চালু হচ্ছে আজ

শেরপুর নিউজ ডেস্ক:

দীর্ঘ ১৪ বছর পর আবারও ঢাকা–করাচি রুটে সরাসরি ফ্লাইট চালু হতে যাচ্ছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) থেকে আনুষ্ঠানিকভাবে এই নন-স্টপ ফ্লাইট পরিচালনা শুরু হবে। বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে, এরইমধ্যে উদ্বোধনী ফ্লাইটের ১৬২টি আসনের সবকটি টিকিট বিক্রি হয়ে গেছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, প্রথম ফ্লাইটে কোনো আসন ফাঁকা নেই। দ্বিতীয় ফ্লাইটেরও ৮০ শতাংশের বেশি টিকিট বিক্রি হয়ে গেছে।

ঢাকা থেকে ফ্লাইট উড্ডয়ন করবে রাত ৮টায় এবং করাচি পৌঁছাবে স্থানীয় সময় রাত ১১টায়। করাচি থেকে রাত ১২টায় ছেড়ে ঢাকায় পৌঁছাবে পরদিন ভোর ৪টা ২০ মিনিটে।

ঢাকা–করাচি ১ হাজার ৪৭১ মাইল পথ অতিক্রমে ব্যবহার করা হবে ১৬২ আসনের বোয়িং ৭৩৭ উড়োজাহাজ। যাত্রা সময় হবে প্রায় তিন ঘণ্টা। সরাসরি ফ্লাইট চালু হওয়ায় ট্রানজিট ছাড়াই যাতায়াত সম্ভব হবে, এতে যাত্রীদের সময় বাঁচবে এবং রাউন্ড ট্রিপে খরচ কমবে সর্বনিম্ন ৩০ হাজার টাকা পর্যন্ত।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্রে জানা গেছে, পরীক্ষামূলকভাবে ২০২৬ সালের ২৯ জানুয়ারি থেকে ৩০ মার্চ পর্যন্ত এই রুটে ফ্লাইট চালানো হবে। এ সময়ের পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। প্রাথমিকভাবে সপ্তাহে দুই দিন বৃহস্পতিবার ও শনিবার ঢাকা–করাচি–ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা করা হবে।

এর আগে পাকিস্তান সিভিল এভিয়েশন অথরিটি ঢাকা–করাচি রুটে ফ্লাইট পরিচালনার অনুমোদন দেয় এবং নির্ধারিত করিডর ব্যবহার করে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের ছাড়পত্র দেয়।

উল্লেখ্য, নিরাপত্তাজনিত কারণে ২০১২ সালে ঢাকা–করাচি সরাসরি ফ্লাইট বন্ধ হয়ে যায়।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ঢাকা–করাচি রুটে বিমানের সরাসরি ফ্লাইট চালু হচ্ছে আজ

Update Time : ০৭:১৮:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬