০৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

রাষ্ট্রপতির কাছে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

শেরপুর নিউজ ডেস্ক:

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে তার পরিচয়পত্র পেশ করেছেন বাংলাদেশে নবনিযুক্ত ইন্দোনেশিয়ার আবাসিক রাষ্ট্রদূত লিসতিওয়াতি। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে বঙ্গভবনে তিনি পরিচয়পত্র পেশ করেন।

রাষ্ট্রপতি নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে দৃঢ় সম্পর্কের প্রশংসা করেন। তিনি দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরো জোরদার করতে লিসতিওয়াতিকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান।

পরিচয়পত্র পেশ করার পর লিসতিওয়াতি রাষ্ট্রপতির সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন এবং বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ইন্দোনেশিয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আশা প্রকাশ করেন, তার মেয়াদকালে এ অংশীদারিত্ব আরো সম্প্রসারিত হবে। দুই দেশের বেসরকারি খাতে সহযোগিতার গুরুত্বের ওপর জোর দেন, যাতে বিনিয়োগের সুযোগগুলো কাজে লাগানো যায়।

তিনি উল্লেখ করেন, বাংলাদেশে কৃষি-প্রক্রিয়াজাতকরণ, লাইট ইঞ্জিনিয়ারিং, অবকাঠামো উন্নয়ন এবং পর্যটনসহ বিভিন্ন খাতে ইন্দোনেশিয়ার জন্য উল্লেখযোগ্য বিনিয়োগ সম্ভাবনা রয়েছে।

বঙ্গভবনের মুখপাত্র বলেন, রাষ্ট্রপতি রাষ্ট্রদূতকে আশ্বস্ত করেন, বাংলাদেশে তার দায়িত্ব পালনে এবং দুই দেশের সম্পর্ক আরো সুদৃঢ় করতে তিনি পূর্ণ সহযোগিতা প্রদান করবেন।

অনুষ্ঠানে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব ও জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়

রাষ্ট্রপতির কাছে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

Update Time : ০৭:০২:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬