০৯:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

সম্পাদক পরিষদের নতুন সভাপতি নুরুল কবীর, সাধারণ সম্পাদক হানিফ মাহমুদ

শেরপুর নিউজ ডেস্ক: সম্পাদক পরিষদের নতুন নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দ্য ডেইলি স্টার সেন্টারে সভাপতি মাহফুজ আনামের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় এই কমিটি গঠন করা হয়। সভায় নিউ এজের সম্পাদক নুরুল কবির সভাপতি এবং বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরিষদের সংবিধান অনুযায়ী নতুন কমিটির মেয়াদ দুই বছর।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সভায় উপস্থিত ছিলেন দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম, মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, দ্য ফিন্যানশিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ, দৈনিক ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন, বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, নিউ এজের সম্পাদক নুরুল কবির, দৈনিক ইনকিলাবের সম্পাদক এ এম এম বাহাউদ্দিন এবং করতোয়ার সম্পাদক মোজ্জাম্মেল হক।

অনলাইনে যুক্ত ছিলেন দৈনিক পূর্বকোণের সম্পাদক এম রমিজউদ্দিন চৌধুরী এবং সুপ্রভাত বাংলাদেশের সম্পাদক রুশো মাহমুদ।

সভায় নতুন যুক্ত সদস্য হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সমকালের সম্পাদক শাহেদ মুহাম্মদ আলী, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সম্পাদক ইনাম আহমেদ, কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজ, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক আবু তাহের এবং ডেইলি সানের সম্পাদক রেজাউল করিম লোটাস।

নির্বাচিত কমিটির অন্যরা হলেন সহসভাপতি দৈনিক ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন; সহকারী সাধারণ সম্পাদক সুপ্রভাত বাংলাদেশের সম্পাদক রুশো মাহমুদ।

নির্বাহী সদস্য : দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম, মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, করতোয়া সম্পাদক মোজ্জাম্মেল হক ও দৈনিক ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দিন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সম্পাদক পরিষদের নতুন সভাপতি নুরুল কবীর, সাধারণ সম্পাদক হানিফ মাহমুদ

Update Time : ০৫:১১:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫