০৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

সেনাপ্রধানের সঙ্গে পাকিস্তানের নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ

শেরপুর নিউজ ডেস্ক:

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে পাকিস্তানের নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছে।

গতকাল আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। সাক্ষাৎকালে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি তারা দুই দেশের মধ্যে প্রতিরক্ষা খাতে সহযোগিতা আরও জোরদার এবং পারস্পরিক সামরিক সক্ষমতা বৃদ্ধি করার বিষয়ে আলোচনা করেন।

এছাড়া যৌথ সামরিক প্রশিক্ষণ, সেমিনার ও পরিদর্শনের মাধ্যমে সামরিক সম্পর্ক সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও তারা মতবিনিময় করেন।
অ্যাডমিরাল নাভিদ আশরাফ ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে করাচি এবং উত্তর আরব সাগরে অনুষ্ঠিত যৌথ অনুশীলন এএমএএনে বাংলাদেশের অংশগ্রহণকারীদের পেশাদারির ভূয়সী প্রশংসা করেন। পাকিস্তান নৌবাহিনী প্রধান এডমিরাল নাভিদ আশরাফ তিন দিনের সরকারি সফরে বাংলাদেশে এসেছেন। সফরের অংশ হিসেবে আজ বনানীতে নৌবাহিনী সদর দফতরে বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসানের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে উভয় দেশের নৌবাহিনী প্রধান পারস্পরিক কুশলাদি বিনিময় করেন। দুই দেশের নৌবাহিনীর মধ্যকার পেশাগত ও প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়ে এসময় আলোচনা হয়। এছাড়াও, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার বিদ্যমান সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

এসময় পাকিস্তান নৌবাহিনীর প্রতিনিধি দল, পাকিস্তান হাই কমিশনার, ডিফেন্স এ্যাটাশে ও নৌবাহিনী সদর দফতরের পিএসওগণ এবং উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সেনাপ্রধানের সঙ্গে পাকিস্তানের নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ

Update Time : ০৭:৩৭:০০ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫