১১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

শাপলা ফুলেই চলে বাগেরহাটের হানিফের সংসার

শেরপুর নিউজ ডেস্ক:

শাপলা ফুল তুলে বাজারে বিক্রি করে কোনমতে সংসার চালান দিনমজুর হানিফ শেখ। দিন ভালো গেলে পেট ভরে খেতে পারেন স্ত্রী-সন্তানরা, না হলে অর্ধাহারেই কেটে যায় দিন। অথচ এই অভাবি মানুষটি এখনো পাননি ইউনিয়ন পরিষদের হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত কোনো সরকারি সুবিধা—নেই ভিজিডি, ভিজিএফ বা টিসিবি কার্ড, নেই ১৫ টাকা কেজি দরে চাল পাওয়ার তালিকায় নাম।

সরেজমিনে জানা গেছে, বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার তেলিগাতি গ্রামের বাসিন্দা হানিফ শেখ (৪৮)। স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে তার অভাব-অনটনের সংসার। মাথা গোঁজার ঠাঁইটুকুই শুধু আছে, তাও জরাজীর্ণ। জীবিকার জন্য পরের বাড়িতে কামলা খাটা আর বিলে শাপলা তুলেই চলে দিন। গত ৫ বছর ধরে তিনি শাপলা ফুল সংগ্রহ করে বিক্রি করে সংসারের হাল ধরে আছেন।

বাড়ি থেকে প্রায় ৯ কিলোমিটার দূরের দেবরাজ গ্রামের বিল থেকে প্রতিদিন সকাল ৬টায় রওনা হন হানিফ। দুপুর ২টা-৩টা পর্যন্ত বিলের পানিতে নেমে সংগ্রহ করেন শাপলা। তারপর শুরু হয় বাজারে বিক্রির লড়াই। নারিকেলবাড়িয়া, চিংড়াখালী, তেলিগাতি, চন্ডিপুরসহ আশপাশের বাজারে মুঠি বেঁধে ১৫-২০ টাকা দরে বিক্রি করেন শাপলা ফুল। বাজার শেষ করে রাত ১০টার আগে বাড়ি ফেরা হয় না। ঘরে ফিরে সন্তানদের মুখ চেয়ে তাকিয়ে থাকতে হয়—সেদিন বিক্রি কেমন হলো? চাল কিনে আনতে পারলেন কি না? বিক্রি ভালো হলে সেদিন ঘরে হাঁড়ি চড়ে, না হলে চলে উপোস।

হানিফ শেখ বলেন, শাপলা তুলে বিক্রি করেই চলে সংসার। কষ্ট করে সংসার চালালেও আজ পর্যন্ত কোনো সরকারি সহায়তা পাইনি। না আছে ভিজিডি কার্ড, না ভিজিএফ, না টিসিবির সাশ্রয়ী পণ্যের কার্ড। ইউনিয়ন পরিষদে গেলে টাকা চায়। টাকা দিতে না পারায় নাম ওঠেনি সুবিধাভোগীর তালিকায়।

তিনি আরও বলেন, নুন আনতে পানতা ফুরায়। সংসার চালাতে হাঁপিয়ে উঠেছি। সন্তানদের স্কুলে পাঠানোও বন্ধ হয়ে যাচ্ছে। সরকারি কোনো সহায়তা পেলে সংসারটা একটু বাঁচত।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

শাপলা ফুলেই চলে বাগেরহাটের হানিফের সংসার

Update Time : ০৭:১৪:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫