০৪:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ

শেরপুর নিউজ ডেস্ক: বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ শনিবার (৩ মে)। জাতিসংঘ সাধারণ পরিষদ ১৯৯৩ সালে ৩ মে-কে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস হিসেবে ঘোষণা করেছে। এবারের বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের স্লোগান, ‘সাহসী নতুন বিশ্বে রিপোর্টিং-স্বাধীন গণমাধ্যমে এআইয়ের প্রভাব’।

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে প্যারিসভিত্তিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারসের ওয়েবসাইটে প্রকাশিত ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইনডেক্স, ২০২৫ -এ ১৮০ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান হয়েছে ১৪৯তম। ২০২৪ সালের মে মাসে প্রকাশিত সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১৬৫তম। এবার ১৬ ধাপ এগিয়েছে বাংলাদেশ। রিপোর্টার্স উইদাউট বর্ডারসের প্রতিবেদন অনুযায়ী এ বছর মুক্ত সংবাদমাধ্যমের বিবেচনায় ১০০ নম্বরের মধ্যে বাংলাদেশ পেয়েছে ৩৩ দশমিক ৭১। যা গত বছর (২০২৪ সালে) ছিল ২৭ দশমিক ৬৪।

দিবসটি উপলক্ষে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম এক বিবৃতিতে বলেন, গণমাধ্যমে সরকারের হস্তক্ষেপ না থাকায় বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে এক বছরে ১৬ ধাপ এগিয়েছে বাংলাদেশ।

গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকারের উদ্যোগের কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশনসহ দেশের সব গণমাধ্যম এখন সরকারের প্রভাবমুক্ত। কোনো গণমাধ্যম প্রতিষ্ঠানে সরকারের পক্ষ থেকে টেলিফোন করে হস্তক্ষেপ করা হচ্ছে না। দেশের গণমাধ্যমকে স্বাধীন ও শক্তিশালী করতে সরকার এরই মধ্যে বেশ কিছু উদ্যোগ নিয়েছে। বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের ১৬ ধাপ উন্নতি প্রমাণ করে সরকার দেশের গণমাধ্যমকে স্বাধীন ও শক্তিশালী করতে কাজ করছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ

Update Time : ১১:৪২:০২ পূর্বাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫