০৭:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

প্রাথমিক-মাধ্যমিকের পরিমার্জিত বই আজ থেকে ওয়েবসাইটে

শেরপুর নিউজ ডেস্ক: জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান এ কে এম রিয়াজুল হাসান জানিয়েছেন, প্রাথমিক ও মাধ্যমিকের ৪৪১টি বই পরিমার্জন করা হয়েছে। যা অনলাইনে এনসিটিবির ওয়েবসাইটে পাওয়া যাবে আজ থেকেই।

বুধবার (১ জানুয়ারি) ঢাকায় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ৫ জানুয়ারির মধ্যে প্রাথমিকের বাকি সব বই ও মাধ্যমিকের ৮টি বই পৌঁছে যাবে শিক্ষার্থীদের হাতে। এছাড়া ১০ জানুয়ারির মধ্যে মাধ্যমিকের দশম শ্রেণির বই ও ২০ তারিখের মধ্যে সকল শ্রেণির বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে যাবে।

৪১ কোটির মধ্যে ৬ কোটি বই দেওয়া হয়ে গেছে আরও চার কোটি বই দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এর আগে বই উৎসবের নামে অর্থ অপচয় হয়েছে বলেও অভিমত ব্যক্ত করেন এনসিটিবি চেয়ারম্যান। এদিকে সকাল থেকে সারা দেশে শিক্ষার্থীরা স্কুলে হাজির হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

প্রাথমিক-মাধ্যমিকের পরিমার্জিত বই আজ থেকে ওয়েবসাইটে

Update Time : ০৩:০৯:২২ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫