১১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬

সিরাজগঞ্জে হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন

সিরাজগঞ্জের রায়গঞ্জে দীর্ঘ ১৬ বছর আগে জমিজমা সংক্রান্ত বিরোধে তরিকুল ইসলাম নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার দায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-১ আদালতের বিচারক লায়লা শারমিন এ রায় দেন। মামলায় আব্দুল মজিদ নামে একজন মারা যাওয়ায় অব্যাহতি এবং আরও ১০ আসামিকে খালাস দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন- রায়গঞ্জ উপজেলার গ্রামপাঙ্গাসী গ্রামের আমজাদ হোসেনের ছেলে আব্দুল মান্নান, তার ভাই হীরা মিয়া ও সলঙ্গা থানার বোয়ালিয়ার চর গ্রামের মাজেম আলীর ছেলে রফিকুল ইসলাম।

আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) শামচুজ্জোহা শাহানশাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বরাদ দিয়ে তিনি জানান, ২০০৯ সালের ৩০ আগস্ট জমিজমা সংক্রান্ত বিরোধে গ্রামপাঙ্গাসী গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে তরিকুল ইসলামকে পিটিয়ে হত্যা করা হয়। পরে এ ঘটনায় নিহতের ভাই আব্দুল মন্নাফ বাদী হয়ে ১৪ জনের নামে হত্যা মামলা করেন। পরে তদন্ত কর্মকর্তা ২০১০ সালের ৬ জানুয়ারি ওই ১৪ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত এ রায় দেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

সিরাজগঞ্জে হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন

Update Time : ০৭:৪৬:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬