০৩:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

কুলাউড়ার হাওরগুলোতে বোরো ধান কাটার ধুম

বৈশাখের ভোরেই মৌলভীবাজারের কুলাউড়ার হাওরগুলোতে শুরু হয়েছে বোরো ধান কাটার মহোৎসব। আনন্দ-উদ্দীপনার মধ্য দিয়ে কৃষকরা সোনালী ফসল ঘরে তুলতে মাঠে নেমেছেন। বৈশাখের সকালে এমন উৎসবমুখর পরিবেশে কৃষকদের মুখে ফুটেছে তৃপ্তির হাসি।

শনিবার (১৮ এপ্রিল) সূর্য ওঠার সঙ্গে সঙ্গে উপজেলার বিভিন্ন হাওর এলাকায় শত শত কৃষক কাঁচি হাতে ধান কাটায় ব্যস্ত হয়ে পড়েন। একদিকে পুরুষরা ধান কাটছেন, অন্যদিকে কৃষাণিরা খলায় ধান মাড়াই ও রোদে শুকানোর কাজে সময় পার করছেন।

স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, অনুকূল আবহাওয়া ও সময়মতো পরিচর্যার কারণে এ বছর বোরো ধানের ভালো ফলন হয়েছে। ফলে বৈশাখের শুরুতেই ফসল ঘরে তুলতে পারায় স্বস্তি ফিরেছে কৃষকদের মাঝে।

উপজেলার একাধিক কৃষক জানান, নিজের হাতে ফলানো ধান কাটার আনন্দ অন্যরকম। গত কয়েক সপ্তাহের অনিশ্চিত আবহাওয়ার কারণে কিছুটা শঙ্কা থাকলেও শেষ পর্যন্ত ভালো ফলন হওয়ায় তারা সন্তুষ্ট।

এ বিষয়ে কুলাউড়া উপজেলা কৃষি অফিসার মো. জসিম উদ্দিন বলেন, এ বছর কুলাউড়ার হাওরগুলোতে বোরো ধানের ফলন সন্তোষজনক হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় কৃষকরা নির্ধারিত সময়েই ধান কাটতে পারছেন। কৃষি বিভাগ মাঠ পর্যায়ে সার্বক্ষণিক পরামর্শ দিয়ে যাচ্ছে, যাতে কোনো ধরনের ক্ষতি ছাড়াই কৃষকরা দ্রুত ফসল ঘরে তুলতে পারেন।

তিনি আরও জানান, পুরো উপজেলায় ধান কাটা কার্যক্রম চলমান রয়েছে এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যে অধিকাংশ হাওরের ধান ঘরে তোলা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

কৃষি সংশ্লিষ্টরা মনে করছেন, এ বছরের বাম্পার ফলন কুলাউড়ার স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে এবং কৃষকদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ফরিদগঞ্জে বন্ধুর কবর খুঁড়তে গিয়ে মারা গেলেন অপর বন্ধু

কুলাউড়ার হাওরগুলোতে বোরো ধান কাটার ধুম

Update Time : ১০:৩৯:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬