০৯:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

স্থানীয় সরকার নির্বাচনে চমক অপেক্ষা করছে : এমপি নাহিদ

জাতীয় নাগরিক পার্টি এনসিপি আহবায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ সংসদ সদস্য মো: নাহিদ ইসলাম বলেছেন, শহিদ আবু সাইদের আত্মাহুতির মধ্যদিয়ে বিদ্রোহ ছড়িয়ে গিয়েছিল। রংপুর হচ্ছে সাহসী সন্তানের অঞ্চল। রংপুর অঞ্চলে এনসিপির প্রার্থীরা জয়লাভ করেছে। এনসিপির শাপলা কলি মানুষের মনে গেঁথে গেছে। আগামী সিটি কর্পোরেশন নির্বাচনেও শাপলা কলি মার্কা নিয়ে এনসিপির প্রার্থীরা মাঠে থাকবে। স্থানীয় সরকার নির্বাচনে চমক অপেক্ষা করছে। পুরো দেশ অপেক্ষা করে আছে সংসদ অধিবেশনের জন্য। আমরা সংস্কার দাবি বাস্তবায়নের চেষ্টা করবো। সংস্কার সকলের জন্য প্রযোজ্য। জাতীয় ঐক্য এখন বেশি প্রয়োজন। বিচারহীনতার সংস্কৃতি পরিহার করতে হবে। সংসদ কার্যকর হবে। আঞ্চলিক বৈষম্য আর করতে দেয়া হবে না।

বুধবার (১১ মার্চ) বিকেলে নগরীর শহিদ আবু সাঈদ স্টেডিয়ামে বিভাগীয় ইফতার মাহফিলের পূর্বে আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, এ দেশে গত ৫০ বছরে ভারত কার্ড চালু ছিলো এখন আবার সমঝোতার কার্ড চালু করেছে, আমরা হুশিয়ার করে দিতে চাই, বাংলার মানুষ যতদিন জীবিত থাকবে, রংপুরের মানুষ যতদিন জীবিত থাকবে ভারতীয় আধিপত্যবাদ মেনে নেবে না। আমি চাঁদাবাজ, সন্ত্রাসীদের নিয়ে কথা বলতে চাই। আমরা দরকার হলে ফুটপাতে দোকান দিয়ে ব্যবসা করে আয় করে খাবো। তবু চাঁদার টাকায় আমরা চলতে চাই না। এভাবে সামাজিকভাবে বয়কট করতে হবে চাঁদাবাজদের।

জাতীয় নাগরিক পার্টি এনসিপি আয়োজিত বিভাগীয় ইফতার মাহফিলে প্রধান বক্তা ছিলেন দলটির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। বিশেষ অতিথি ছিলেন- দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক মো: সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ড. আতিকুর রহমান মোজাহিদ এমপি। বিভাগীয় ইফতার মাহফিলে বিএনপি, এনসিপি, জামায়াত, এবি পার্টির নেতাকর্মীসহ সুধী সমাজের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচনে চমক অপেক্ষা করছে : এমপি নাহিদ

Update Time : ০৮:০১:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬