০৬:৩১ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

গণভোট নিয়ে দ্রুত দলগুলোর সিদ্ধান্ত চায় সরকার

শেরপুর নিউজ ডেস্ক: গণভোট নিয়ে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোকে এক সপ্তাহের মধ্যে পরামর্শ জানাতে আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। অন্যথায় সরকার এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন, আইন উপদেষ্টা আসিফ নজরুল।

সোমবার (৩ নভেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান আইন উপদেষ্টা।

তিনি বলেন, ‘গণভোট কবে এবং এর বিষয়বস্তু কী হবে, এসব প্রশ্নে যে রাজনৈতিক মতভেদ রয়েছে, তা নিয়ে সভায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মিত্র রাজনৈতিক দলগুলোকে স্বীয় উদ্যোগে আলাপ আলোচনা করে সম্ভাব্য দ্রুততম সময়ে, সম্ভব হলে আগামী এক সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিকনির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয়। এমন নির্দেশনা পেলে সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত গ্রহণ অনেক সহজ হবে।’

তিনি আরও বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে কালক্ষেপণের সুযোগ নেই। সেটাও আমাদের সবার বিবেচনায় রাখা প্রয়োজন।’

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গণভোট নিয়ে দ্রুত দলগুলোর সিদ্ধান্ত চায় সরকার

Update Time : ০১:০২:২৭ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫