০৭:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

আগামী রোববার ইতালি যাচ্ছেন প্রধান উপদেষ্টা

শেরপুর নিউজ ডেস্ক:

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামে যোগ দিতে আগামী রোববার (১২ অক্টোবর) ইতালির রাজধানী শহর রোমে যাচ্ছেন।

বুধবার (৮ অক্টোবর) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ কথা জানান।

তিনি বলেন, ১২ অক্টোবর প্রধান উপদেষ্টা ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামে যোগ দিতে রোমে যাচ্ছেন এবং পাশাপাশি তিনি উচ্চ পর্যায়ে অনেকের সঙ্গে বৈঠকও করবেন।

উপদেষ্টা পরিষদের বৈঠকের বিষয়ে শফিকুল আলম বলেন, ‘প্রধান উপদেষ্টা বলেছেন, নতুন বাংলাদেশ গড়তে হলে কোনো দাসত্ব নয়, স্বনির্ভর হতে হবে। এখন যে পরনির্ভর হয়ে আছি এর থেকে বেরিয়ে আসতে হবে। এছাড়া উপায় নেই।’

প্রেস সচিব আরও বলেন, ‘সভায় ভিসা জটিলতা থেকে কীভাবে বেরিয়ে আসা যায় সে বিষয়ে জোর দেয়া হয়েছে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে। আশা করি দ্রুত সমাধান হবে।’

শিক্ষার বিষয়ে শফিকুল আলম বলেন, ‘দেশে অনেক বেশি বিবিএ গ্র্যাজুয়েট তৈরি হচ্ছে। কিন্তু তা মার্কেটে অতিরিক্ত। তাই সার্বিক পরিস্থিতিতে সাইন্স ভিত্তিক গ্রাজুয়েশন বাড়ানো প্রয়োজন। এ বিষয়ে সবার মতামত নেয়া হয়েছে।’

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

উপজেলা পরিষদে এমপিরা পাচ্ছেন অফিস কক্ষ

আগামী রোববার ইতালি যাচ্ছেন প্রধান উপদেষ্টা

Update Time : ০৭:১১:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫