০৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

ইউনেস্কোর সভাপতি নির্বাচিত হলো বাংলাদেশ

শেরপুর নিউজ ডেস্ক: বিশ্ব সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলা‌দে‌শের স্থায়ী প্রতি‌নি‌ধি ও ফ্রা‌ন্সের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা। তি‌নি ৩ ভো‌টে জাপা‌নের প্রতি‌নি‌ধি রাষ্ট্রদূত‌ টেক‌হি‌রো কা‌নো‌কে হা‌রি‌য়ে ইউনেস্কোর সভাপতি নির্বাচিত হন।

প‌্যা‌রিস ও ঢাকার কূটনী‌তিকরা খন্দকার তালহার সভাপতি নির্বাচিত হওয়ার তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

কূটনী‌তিকরা জানান, ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতির প‌দে ভো‌টে বাংলা‌দে‌শের স‌ঙ্গে জাপান, ভারত ও উত্তর কো‌রিয়া প্রতিদ্বন্দ্বিতা ক‌রে‌ছে। ত‌বে গত সে‌প্টেম্বর ভারত ও উত্তর কো‌রিয়া তা‌দের প্রার্থীতা তু‌লে নেয়। বাংলা‌দে‌শের স্থায়ী প্রতি‌নি‌ধি ও ফ্রা‌ন্সের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা পে‌য়ে‌ছেন ৩০ ভোট। অন‌্যদি‌কে, জাপা‌নের প্রতি‌নি‌ধি রাষ্ট্রদূত‌ টেক‌হি‌রো কা‌নো‌কে পে‌য়ে‌ছেন ২৭ ভোট। বাংলা‌দে‌শ তিন ভো‌টে জাপা‌নকে হা‌রি‌য়ে ইউনেস্কোর সভাপতি নির্বাচিত হ‌য়ে‌ছে।

ইউনেস্কোর সদস‌্য হওয়ার পর এই প্রথম মর্যাদাপূর্ণ ইউনেস্কোর সভাপতি নির্বাচিত হ‌য়ে‌ছে বাংলা‌দেশ।

ইউনেস্কোর সাধারণ সম্মেলনের ৪৩তম অধিবেশনটি শুরু হবে চলতি বছরের ৩০ অক্টোবর উজবেকিস্তানের সামারকান্দ শহরের সিল্ক রোড কনফারেন্স সেন্টারে। সম্মেলনের কার্যক্রম শেষ হওয়ার কথা রয়েছে ১৩ নভেম্বর।

উ‌ল্লেখ‌্য, পেশাদার কূটনীতিক খন্দকার তালহা বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৫তম ব্যাচের কর্মকর্তা। তিনি কূটনীতিক হিসেবে নিউইয়র্ক, জেনেভা, তেহরান ও লন্ডনস্থ বাংলাদেশ মিশনে দায়িত্ব পালন করেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়

ইউনেস্কোর সভাপতি নির্বাচিত হলো বাংলাদেশ

Update Time : ০৪:৫২:১৭ পূর্বাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫