১০:৩২ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

জাতীয় নির্বাচনে সব দল অংশগ্রহণ করবে আশা করেন গোয়েন লুইস

শেরপুর নিউজ ডেস্ক:

আসন্ন জাতীয় নির্বাচন বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ মন্তব্য করে ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস বলেছেন, এই নির্বাচনে জাতিসংঘের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে (ইসি) কারিগরি সহায়তা দেয়া হবে। নির্বাচনে সব দল অংশগ্রহণ করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে রোববার,(০৫ অক্টোবর ২০২৫) সকালে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠকের পর লুইস সাংবাদিকদের এসব কথা বলেন।

ঘণ্টাব্যাপী এ বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, রোহিঙ্গা সমস্যা ও তাদের প্রত্যাবর্তন প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা হয়।

ঢাকায় জাতিসংঘের আবাসিক কার্যালয়ের সিনিয়র হিউম্যানরাইটস অ্যাডভাইজার হুমা খান বৈঠকে উপস্থিত ছিলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভারপ্রাপ্ত চেয়ারম্যান উপদেষ্টা হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদও ছিলেন বৈঠকে। বৈঠকের পর গোয়েন লুইসকে নিয়ে সংবাদ ব্রিফিংয়ে আসেন আমীর খসরু।

আসন্ন সংসদ নির্বাচন প্রসঙ্গে গোয়েন লুইস বলেন, ‘আগামী মাসগুলোতে নির্বাচনের প্রক্রিয়া সামনের দিকে যাবে।’

গত সপ্তাহে জাতিসংঘে রোহিঙ্গা বিষয়ে বিশেষ সম্মেলনের কথা তুলে ধরে গোয়েন লুইস বলেন, ‘রোহিঙ্গা সমস্যার সমাধান খুবই চ্যালেঞ্জিং।’

শিক্ষার্থী-জনতার আন্দোলনে হাসিনা সরকারের পতনের পর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস আগামী ফেব্রুয়ারিতে রোজার আগে ত্রয়োদশ সংসদ নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছেন। এরমধ্যে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে নির্বাচন, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে আন্দোলনে নেমেছে জামায়াতে ইসলামীসহ ইসলামপন্থি ছয়টি রাজনৈতিক দল। এদিকে, বিএনপি বলছে, বিভিন্নভাবে জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত করার করার ‘ষড়যন্ত্র’ চলছে।

ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার জাতিসংঘের যে একটা প্রতিশ্রুতি এবং গণতান্ত্রিক ব্যবস্থা আনতে গেলে যে গণতান্ত্রিক কর্মকা- চর্চা, একে অপরের সঙ্গে কী ধরনের সম্পর্ক থাকা উচিত তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আমাদের বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে আমরা মনে করি, গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য আজকে সবাই মিলে কাজ করতে হবে।

এ মুহূর্তে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনতে গেলে নির্বাচনের মাধ্যমে সেই কাজটা আমাদের করতে হবে এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচনের আলোচনা চলছে…এটাকে কীভাবে সফলভাবে আমরা সমাপ্ত করতে পারি, সেটা আলোচনা হয়েছে।’

রোহিঙ্গা প্রত্যাবাসন এবং কক্সবাজারে তাদের সমস্যা সম্পর্কে আলোচনা হয়েছে জানিয়ে বিএনপি নেতা আমীর খসরু বলেন, ‘রোহিঙ্গাদের যে কক্সবাজারে অবস্থান, তাদের আগামী দিনের ভবিষ্যৎ… যতদিন তাদের প্রত্যাবাসন করা না যায়, ততদিন তাদের বিষয়ে যে জাতিসংঘ তার সমর্থন ব্যক্ত করেছে, এটাকে আমরা কীভাবে আরও উন্নততর করতে পারি, ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, তা নিয়ে আলোচনা হয়েছে।’

স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময়ে গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির অবদানের কথা স্মরণ করে আমীর খসরু বলেন, ‘আমরা ধন্যবাদ জানাচ্ছি গোয়েনকে, বিগত দিনে স্বৈরাচারবিরোধী যে আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে সেখানে জাতিসংঘের পক্ষ থেকে তিনি (গোয়েন লুইস) গণতন্ত্রের পক্ষে, মানবাধিকারের পক্ষে তার যে অবদান সেটাকে আমরা স্বীকৃতি দিতে চাই, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছি।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

জাতীয় নির্বাচনে সব দল অংশগ্রহণ করবে আশা করেন গোয়েন লুইস

Update Time : ০৭:০৩:২২ পূর্বাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫