শেরপুর নিউজ ডেস্ক: জাতিসংঘ সম্মেলনে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রধান উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটটি।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।
এর আগে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ১১টা ১০ মিনিটে নিউইয়র্ক ত্যাগ করেন প্রধান উপদেষ্টা।
জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরী এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম জন এফ কেনেডি বিমানবন্দরে তাকে বিদায় জানান।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 






















