০৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

তিন ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি বগুড়ায়

শেরপুর নিউজ ডেস্ক: উত্তরাঞ্চলের জেলা বগুড়ায় আজ বুধবার (১ অক্টোবর) সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে। এ ছাড়া সিরাজগঞ্জ, টাঙ্গাইল, মাদারীপুর, নোয়াখালী ও রাঙামাটিসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হয়েছে।

দেশের অধিকাংশ অঞ্চলের আকাশ মেঘে ছেয়ে আছে। এভাবে আগামী অন্তত তিন দিন বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক সকালে বলেন, আজ সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে বগুড়ায়, ৫১ মিলিমিটার। এ ছাড়া এই তিন ঘণ্টায় সিরাজগঞ্জের তাড়াশে ৪৭ মিলিমিটার, নোয়াখালীতে ৪০ মিলিমিটার, মাদারীপুরে ৩০ মিলিমিটার এবং পার্বত্য জেলা রাঙামাটিতে ৩৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

এই আবহাওয়াবিদ আরও বলেন, সকাল থেকেই আজ বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল অঞ্চলে মেঘের ঘনত্ব অনেক বেশি। এ ছাড়া নোয়াখালী ও মাদারীপুর অঞ্চলেও ভারী মেঘ আছে।

রানাআজ রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগে অপেক্ষাকৃত বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে। আর দেশের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। যদি কোনো এলাকায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হয় তবে তাকে ভারী বৃষ্টি বলে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তিন ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি বগুড়ায়

Update Time : ০২:৪২:১০ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫