শেরপুর নিউজ ডেস্ক:
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।
বৈঠকে প্রধান উপদেষ্টাকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী। স্থানীয় সময় গত বুধবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সদরদপ্তরে এই বৈঠক অুনষ্ঠিত হয়।
বৈঠকে দুই দেশের বিদ্যমান দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণের মাধ্যমে অর্থনৈতিক সম্পর্ক গভীর করার উপায় নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৈঠকের শুরুতে পাকিস্তানে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় নিহতদের প্রতি শোক প্রকাশ করেছেন প্রফেসর ইউনূস।
পাকিস্তানের প্রধানমন্ত্রী জানান, এই বন্যার প্রধান কারণ জলবায়ু পরিবর্তনসহ অন্যান্য বিষয়। এর আগে, চলতি বছরের আগস্টে বাংলাদেশ ও পাকিস্তান উভয় দেশের জনগণের স্বার্থে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুণর্ব্যক্ত করে।
সে সময় পারস্পরিক শ্রদ্ধা, বোঝাপড়া ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর করার ওপর গুরুত্বারোপ করেছিল বাংলাদেশ।
নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক
এদিকে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস গতকাল বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক স্কুফের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করছেন। বৈঠকে তাঁরা দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 


























