শেরপুর নিউজ ডেস্ক:
ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিবন্ধিত দল ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য ১১৫টি প্রতীক সংরক্ষণ করেছে নির্বাচন কমিশন’ সেখানে স্থান হয়নি নতুন দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রত্যাশিত শাপলা প্রতীকের। বুধবার নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত সংসদ নির্বাচন পরিচালনা বিধিমালায় এ সংশোধিত তালিকার গেজেট প্রকাশত করা হয়েছে।
এদিকে সংসদ নির্বাচনে প্রতীক হিসেবে ‘শাপলা’ না পেলে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন সারজিস আলম।
বুধবার,(২৪ সেপ্টেম্বর ২০২৫) নির্বাচন কমিশনের প্রার্থীদের জন্য ১১৫টি প্রতীক তালিকার প্রজ্ঞাপনে বলা হয়েছে, আওয়ামী লীগের নিবন্ধন ও দলীয় প্রতীক নৌকা স্থগিত থাকায় বাকি প্রতীক প্রার্থীদের বরাদ্দ করা যাবে। আগে বিধিমালার তফসিলে সংসদ নির্বাচনে ‘দলীয়’ ও ‘স্বতন্ত্র’ প্রার্থীদের জন্য মোট ৬৯টি প্রতীক ছিল। এবার তা বেড়ে ১১৫টি হল।
বর্তমানে নির্বাচন কমিশনের ৫০টি নিবন্ধিত দল রয়েছে। নিবন্ধন বাতিল ও স্থগিত রয়েছে আরও ৫টি। এসব দলের বিপরীতে প্রতীকও সংরক্ষিত রয়েছে। এবার নতুন কয়েকটি দলও নিবন্ধিত হতে যাচ্ছে। দলীয় প্রার্থীর বাইরে স্বতন্ত্র প্রার্থীদের জন্যও প্রতীক সংরক্ষণে রেখেছে ইসি।
নিবন্ধন প্রত্যাশী দল জাতীয় নাগরিক পার্টি-এনসিপি শাপলা প্রতীক বিধিমালার তফসিলে রাখার দাবি করে আসছিল। কিন্তু নির্বাচন কমিশন এ প্রতীকটি আর রাখেনি। ফলে দলটির আর শাপলা প্রতীক পাওয়ার সুযোগ নেই। নিবন্ধন পুনর্বহাল হওয়া জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকও তালিকায় পুনর্বহাল হয়েছে।
১১৫টি প্রতীক
আপেল, আনারস, আম, আলমারি, ঈগল, উটপাখি, উদীয়মান সূর্য, একতারা, কাঁচি, কবুতর, কলম, কলস, কলার ছড়ি, কাঁঠাল, কাপ-পিরিচ, কাস্তে, কেটলি, কুমির, কম্পিউটার, কলা, কুড়াল, কুলা, কুঁড়ে ঘর, কোদাল, খাট, খেজুর গাছ, গরুর গাড়ি, গাভী, গামছা;, গোলাপ ফুল, ঘণ্টা, ঘুড়ি, ঘোড়া, চাকা, চার্জার লাইট, চাবি, চিংড়ি, চেয়ার, চশমা, ছড়ি, ছাতা, জগ, জাহাজ, টিউবওয়েল, টিফিন ক্যারিয়ার, টেবিল, টেবিল ঘড়ি, ট্রাক, টেলিফোন, টেলিভিশন রয়েছে প্রতীকের তালিকায়।
আরো আছে ডাব, ঢেঁকি, তবলা, তরমুজ, তারা, থালা, দাঁড়িপাল্লা, দালান, দেয়াল ঘড়ি, দোয়াত কলম, দোলনা, ধানের শীষ, নোঙ্গর, নৌকা (স্থগিত), প্রজাপতি, ফুটবল, ফুলকপি, ফুলের টব, ফুলের মালা, ফ্রিজ, বক, বাঘ, বই, বটগাছ, বাঁশি, বেঞ্চ, বেগুন, বাইসাইকেল, বালতি, বেলুন, বৈদ্যুতিক পাখা, মই, মগ, মাইক, মটরগাড়ি (কার), মশাল, ময়ূর, মাছ, মাথাল, মিনার, মোমবাতি, মোবাইল ফোন, মোড়া, মোরগ, রকেট, রিক্সা, লাউ, লিচু, লাঙ্গল, শঙ্খ, সোনালী আঁশ, সেলাই মেশিন, সোফা, সিংহ, স্যুটকেস, হরিণ, হাত (পাঞ্জা), হাতঘড়ি, হাতপাখা, হাঁস, হাতি, হাতুড়ি, হারিকেন, হুক্কা, হেলিকপ্টার।



Users Today : 86
Users Yesterday : 133
Users Last 7 days : 908
Users Last 30 days : 4961
Users This Month : 348
Users This Year : 13835
Total Users : 535155
Views Today : 147
Views Yesterday : 191
Views Last 7 days : 1454
Views Last 30 days : 7573
Views This Month : 538
Views This Year : 22421
Total views : 812536
Who's Online : 1