০২:৫৪ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

নিউইয়র্কের ঘটনায় দুঃখ প্রকাশ অন্তর্বর্তী সরকারের

শেরপুর নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক বিবৃতিতে নিউইয়র্কের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দুঃখ প্রকাশ করা হয়।

বিবৃতিতে বলা হয়, সোমবার নিউইয়র্কের অনাকাঙ্খিত ঘটনায় জন্য গভীর দুঃখ প্রকাশ করছে অন্তর্বর্তী সরকার। সেদিন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আখতার হোসেন ও তাসনিম জারা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হামলার শিকার হয়েছেন। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সহযোগী ও সমর্থকেরা এ হামলা চালিয়েছে।

এতে বলা হয়, এই নিন্দনীয় কর্মকাণ্ড শেখ হাসিনার আমলে বিকশিত সহিংস রাজনৈতিক সংস্কৃতির এক বেদনাদায়ক স্মৃতি। এ সংস্কৃতি থেকে বেরিয়ে এসে শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তোলাই অন্তর্বর্তী সরকারের লক্ষ্য।

বিবৃতিতে বলা হয়, প্রধান উপদেষ্টা ও সফরসঙ্গী রাজনৈতিক নেতাদের নিরাপত্তা ঝুঁকি মাথায় রেখে পররাষ্ট্র মন্ত্রণালয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছিল। তবে শেষ মুহূর্তে ভিসাজনিত জটিলতার কারণে প্রতিনিধি দলকে বিকল্প পথে যেতে হয়। এ সময় ভিভিআইপি প্রবেশাধিকার অব্যাহত রাখার অনুরোধ জানানো হলেও বিমানবন্দর কর্তৃপক্ষ তা নাকচ করে। ফলে নিরাপত্তায় ঘাটতি তৈরি হয়।

ঘটনার পর নিউইয়র্ক পুলিশ বিভাগের সঙ্গে যোগাযোগ করে বাংলাদেশ মিশন। ইতোমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। তদন্তও চলছে।

বিবৃতিতে বলা হয়, প্রধান উপদেষ্টা ও প্রতিনিধিদলের নিরাপত্তা বহুলাংশে জোরদার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় রেখে প্রতিনিধিদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা হবে।

অন্তর্বর্তী সরকার বলেছে, দেশে বা দেশের বাইরে যেখানেই হোক- রাজনৈতিক সহিংসতা সহ্য করা হবে না। এ ধরনের ঘটনার জবাব আইনগত ও কূটনৈতিকভাবে দেওয়া হবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নিউইয়র্কের ঘটনায় দুঃখ প্রকাশ অন্তর্বর্তী সরকারের

Update Time : ০৫:৩৪:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫