১০:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

রাষ্ট্রপতির সঙ্গে নবনিযুক্ত ২৫ বিচারপতির সাক্ষাৎ

শেরপুর নিউজ ডেস্ক:

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নতুন নিয়োগপ্রাপ্ত ২৫ বিচারপতি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বুধবার বঙ্গভবনে দুপুর দেড়টায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় রাষ্ট্রপতি বিচারপতিদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন।

সুপ্রিম কোর্ট প্রশাসন এক বিজ্ঞপ্তিতে জানায়, সাক্ষাৎকালে হাইকোর্ট বিভাগের নব-নিয়োগপ্রাপ্ত বিচারপতিদের অভিনন্দন জানিয়ে রাষ্টপতি বলেন, নতুন বিচারপতি নিয়োগের ফলে দেশের উচ্চতর আদালতে বিচারিক কার্যক্রম আরও ত্বরান্বিত হবে এবং বিচারপ্রার্থীরা উপকৃত হবেন। রাষ্ট্রপতি বিচারপতিদের বিচার সেবার মানোন্নয়নে আত্মোনিয়োগ করার আহ্বান জানান এবং বিচারপতিরা তাদের দক্ষতা ও মেধা কাজে লাগিয়ে দ্রুত মামলা নিষ্পত্তি করতে সক্ষম হবেন বলে আশা প্রকাশ করেন।

সাক্ষাৎকালে বিচারপতিরা ন্যায়বিচার প্রতিষ্ঠায় তারা সর্বদা সচেতন থাকবেন বলে রাষ্ট্রপতিকে অবগত করেন।

গত ২৫ আগস্ট এই ২৫ বিচারপতিকে নিয়োগ দেন রাষ্ট্রপতি। পরদিন তাদের শপথ পড়ান প্রধান বিচারপতি।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

উপজেলা পরিষদে এমপিরা পাচ্ছেন অফিস কক্ষ

রাষ্ট্রপতির সঙ্গে নবনিযুক্ত ২৫ বিচারপতির সাক্ষাৎ

Update Time : ০৬:৫০:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫