০৭:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

বাংলাদেশের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ ফিলিস্তিন রাষ্ট্রদূতের

শেরপুর নিউজ ডেস্ক:

ফিলিস্তিনকে ধারাবাহিকভাবে সহযোগিতা ও সমর্থন জানানোয় বাংলাদেশের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইউসেফ রামাদান। গাজার দুঃখ-দুর্দশার কথা উল্লেখ করে তিনি বলেছেন, ‘সেখানে খাদ্য নেই, ওষুধ নেই। শিশুরা সবচেয়ে বেশি ভুক্তভোগী।’

রোববার (১৭ আগস্ট) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করতে গিয়ে তিনি এ কৃতজ্ঞতার কথা জানান।

ইউসেফ রামাদান বলেন, ‘বাংলাদেশের সরকার ফিলিস্তিনকে সব সময় বড় ধরনের সহযোগিতা করে যাচ্ছে। এ দেশের মানুষ প্রতিনিয়ত ওষুধ ও খাদ্যের জন্য ফিলিস্তিনে টাকা পাঠাচ্ছেন। আমাদের দেশের মানুষ বাংলাদেশের এ সাহায্যের বিষয়টি জানে। এজন্য আমরা সত্যিকারভাবেই বাংলাদেশের প্রতি কৃতজ্ঞ।’

তিনি আরও বলেন, “ইসরায়েলের প্রধানমন্ত্রী ‘গ্রেটার ইসরায়েলের’ যে ঘোষণা দিয়েছেন, তার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। এজন্য আমরা বাংলাদেশকে ধন্যবাদ জানাই।”

এ সময় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি তার দেশের সমর্থন রয়েছে বলেও জানান তিনি।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তারকাদের মনোনয়ন না দেওয়ায় বিএনপিকে ‘লাল সালাম’ জানালেন ন্যান্সি

বাংলাদেশের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ ফিলিস্তিন রাষ্ট্রদূতের

Update Time : ০৭:০৬:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫