০৮:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

সিরাজগঞ্জে কচু চাষে বাম্পার ফলন খুশি কৃষকরা

শেরপুর নিউজ ডেস্ক:

সিরাজগঞ্জে এবার কচু চাষে বাম্পার ফলন হয়েছে। বাজারে ভালো দাম পাওয়ায় খুশি কৃষকরা। অনেকেই কচু চাষে লাভবান হয়ে স্বাবলম্বী হচ্ছেন। জেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলার ৯টি উপজেলার বিভিন্ন স্থানে কচুু চাষের লক্ষ্যমাত্রা ছিল ৬২ হেক্টর, তবে কৃষকদের আগ্রহে এই চাষ আরো বিস্তৃত হয়েছে।

জেলার সিরাজগঞ্জ সদর, তাড়াশ, উল্লাপাড়া, রায়গঞ্জ উপজেলার নিচু জমি, বাড়ির আঙিনা, পুকুরপাড়, পতিত ও কাদামাটি জমিতে ব্যাপকভাবে লতিরাজ বারি-১ ও কালা কচুসহ দেশীয় জাতের কচু চাষ হয়েছে। চাষিরা যশোর, খুলনা, সাভার ও রংপুর থেকে উন্নত জাতের চারা এনে জানুয়ারি-ফেব্রুয়ারিতে রোপণ করেন। বিশেষ করে লতিরাজ বারি-১ ও কালা কচু চাষে সার, সেচ ও কীটনাশক ব্যবহার করায় ফলন ভালো হয়েছে।

ইতোমধ্যে এসব কচুর লতা ও মূল স্থানীয় হাটবাজারে উঠেছে এবং দাম ভালো থাকায় কৃষকেরা সন্তুষ্ট। সিরাজগঞ্জ সদর উপজেলার পিপুলবাড়িয়া গ্রামের কৃষক জহুরুল ইসলাম বলেন, আমার ৫ বিঘা জমিতে লতিরাজ ও কালা কচু চাষ করেছি। খরচ বাদে প্রতি বিঘায় ৪০ থেকে ৪৫ হাজার টাকা লাভ হচ্ছে। প্রথমদিকে লতিরাজের লতা ৭০-৮০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে, বর্তমানে ৫০-৬০ টাকায় বিক্রি হচ্ছে।

সিরাজগঞ্জ সদর উপজেলা বাঐতারা গ্রামের কচু চাষি আফজাল জানায়, এবারে প্রতি পিচ কচু (বড়) ২৫/৩০ টাকা বিক্রি করছি। আমাদের নিকট ব্যবসায়ীরা ক্রয় করে নিয়ে জেলার বিভিন্ন হাটবাজারে বিক্রি করে।

সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার সাদাত জানান, কচু চাষিরা যশোর, খুলনা, সাভার ও রংপুর থেকে উন্নত জাতের চারা এনে চাষ করে থাকে। যার ফলে এবারে কচুর ফলন অত্যন্ত ভালো। এতে কৃষকেরা অনেকটাই লাভবান হচ্ছে। আমরা তাদের বিভিন্ন সময় পরামর্শ দিয়ে আসছি।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে কচু চাষে বাম্পার ফলন খুশি কৃষকরা

Update Time : ০৬:৪৮:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫