০৩:০৪ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬

৮ জেলায় বজ্রপাতসহ ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

শেরপুর নিউজ ডেস্ক: দেশের ৮ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বুধবার (৩০ এপ্রিল) সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য দেয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, কক্সবাজার ও চট্টগ্রামের ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ সকালে এক ফেসবুক পোস্টে জানিয়েছেন, আজ সকাল ৮টা বেজে ৩০ মিনিটের পর থেকে দুপুর ১২টার মধ্যে খুলনা ও বরিশাল বিভাগের উপকূলীয় জেলাগুলোর উপরে বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে। তিনি জানান, বৃষ্টি দক্ষিণ-পশ্চিম দিক থেকে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। ফলে খুলনা বিভাগের সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট জেলায় প্রথমে ও পরবর্তীতে বরিশাল বিভাগের বরগুনা, পিরোজপুর, পটুয়াখালী, ভোলা জেলা এবং তারও পরে নোয়াখালী, ফেনী ও চট্টগ্রাম উত্তর জেলার উপরে বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

৮ জেলায় বজ্রপাতসহ ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

Update Time : ১১:০২:২৪ পূর্বাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫